Logo
Logo
×

Advertisement

খেলা

সফল সেশন শেষে ড্রয়ের আরও কাছে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম

সফল সেশন শেষে ড্রয়ের আরও কাছে বাংলাদেশ

সংগৃহীত

Advertisement

৩৬৯ রানের লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ জয়ের ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলেছে। এখন দল খেলছে ড্রয়ের লক্ষ্যে। তবে তাই বলে খোলসে ঢুকে যাননি ব্যাটাররা। দ্বিতীয় সেশনে স্বাভাবিক খেলা খেলেই পার করে দিয়েছে কোনো উইকেট হারানো ছাড়াই। 

চা বিরতিতে গিয়ে দলের সংগ্রহ ২ উইকেটে ১৪৪ রান। শেষ দিনের দ্বিতীয় সেশনে দুই ঘণ্টা ৩৪ ওভার ব্যাট করে ১১৩ রান যোগ করেছে স্বাগতিকরা। 

অপরাজিত থাকা তাওহিদ হৃদয় ১৩০ বলে ৮২ রানে এবং মুশফিকুর রহিম ৯৯ বলে ৪০ রানে ব্যাট করছেন। দুজনের লক্ষ্য ছিল আক্রমণের চেয়ে উইকেট আঁকড়ে থেকে ম্যাচকে ড্রয়ের দিকে নিয়ে যাওয়া।

সেশনের শুরুতে স্কোর ছিল ২ উইকেটে ৫৮। দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, তবে হৃদয় ও মুশফিক অতিরিক্ত রক্ষণাত্মক না হয়ে স্বাভাবিক ব্যাটিংই চালিয়ে যান। নাজমুল ৪০ রানে আউট হওয়ার পর থেকে গড়ে ওঠা তাদের তৃতীয় উইকেট জুটি এই সেশনেই একশ রান ছাড়িয়ে যায়।

সেশনে দুটি বড় কীর্তিও হয়েছে। ওয়ারিক্যানের বলে একক নিয়ে টেস্টে সাত হাজার রান পূর্ণ করেন মুশফিক, যা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের প্রথম। দ্বিতীয় স্থানে থাকা মুমিনুল হকের রান ৫ হাজার ২৯৩। 

আর বিশপের বলে চার মেরে ৮১ বলে অর্ধশতক করেন হৃদয়। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরির সঙ্গে এই ফিফটি যোগ করে একই টেস্টের দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি ও ফিফটির কীর্তি গড়লেন তিনি, বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাহিদ রানা নেই দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতেও, ফিরবেন কবে?

নাহিদ রানা নেই দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতেও, ফিরবেন কবে?

দ্বিতীয় বিকল্প খুঁজতে গিয়ে দলে মাহফিজুল

দ্বিতীয় বিকল্প খুঁজতে গিয়ে দলে মাহফিজুল

দ্বিতীয় ইনিংসেও নতুন রেকর্ড গড়লেন হৃদয়

দ্বিতীয় ইনিংসেও নতুন রেকর্ড গড়লেন হৃদয়

ইতিহাসে যা কখনো দেখেনি বাংলাদেশ, সে রেকর্ড গড়লেন মুশফিক

ইতিহাসে যা কখনো দেখেনি বাংলাদেশ, সে রেকর্ড গড়লেন মুশফিক

৪ বছর পর টেস্ট দলে নাঈম শেখ, প্রথমবার ডাক পেলেন রবিন

৪ বছর পর টেস্ট দলে নাঈম শেখ, প্রথমবার ডাক পেলেন রবিন

বাংলাদেশকে ১৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ দিল উইন্ডিজ

বাংলাদেশকে ১৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ দিল উইন্ডিজ

আরও পড়ুন

নাহিদ রানা নেই দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতেও, ফিরবেন কবে?

নাহিদ রানা নেই দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতেও, ফিরবেন কবে?

সফল সেশন শেষে ড্রয়ের আরও কাছে বাংলাদেশ

সফল সেশন শেষে ড্রয়ের আরও কাছে বাংলাদেশ

দ্বিতীয় বিকল্প খুঁজতে গিয়ে দলে মাহফিজুল

দ্বিতীয় বিকল্প খুঁজতে গিয়ে দলে মাহফিজুল

দ্বিতীয় ইনিংসেও নতুন রেকর্ড গড়লেন হৃদয়

দ্বিতীয় ইনিংসেও নতুন রেকর্ড গড়লেন হৃদয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম