Logo
Logo
×

Advertisement

খেলা

হালান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৬:২০ এএম

হালান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা

ম্যাচে জোড়া গোল করে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন আর্লিং হালান্ড।

Advertisement

বোস্টনের স্টেডিয়ামে গ্রুপ ‘আই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ইরাককে ৪–১ গোলে হারিয়েছে নরওয়ে। ম্যাচে জোড়া গোল করে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন আর্লিং হালান্ড। আরেকটি গোল করেন লিও স্কিরি অস্টিগার্ড। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নরওয়ে। তারই ফল আসে ২৯তম মিনিটে। বাম প্রান্ত থেকে ডেভিড মোলারের নিখুঁত ক্রসে পা ছুঁইয়ে বল জালে পাঠান আর্লিং হালান্ড। এই গোলেই বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে গোলের স্বাদ পান এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।

তবে পিছিয়ে পড়েও দ্রুতই ঘুরে দাঁড়ায় ইরাক। ৩৯তম মিনিটে বাম প্রান্ত থেকে আমির আল আম্মারির ক্রস থেকে দারুণ এক হেডে গোল করে সমতা ফেরান আইমেন হুসেইন। ফলে ম্যাচে নতুন করে উত্তেজনা তৈরি হয়।  

কিন্তু সমতায় ফেরা ইরাককে খুব বেশি সময় স্বস্তি দেননি হালান্ড। গোল হজমের মাত্র চার মিনিট পরই আবারও এগিয়ে যায় নরওয়ে। ৪৩তম মিনিটে ইরাকের গোলরক্ষক জালাল হাসানের ভুলে বল সরাসরি পৌঁছে যায় হলান্ডের পায়ে, আর সুযোগ কাজে লাগাতে ভুল করেননি তিনি।  

দ্বিতীয়ার্ধেও নরওয়ের আধিপত্য অব্যাহত থাকে। ম্যাচের ৭৬তম মিনিটে তৃতীয় গোলটি করে জয় প্রায় নিশ্চিত করে ফেলে দলটি। এবার গোল করেন লিও স্কিরি অস্টিগার্ড। 

শেষ মুহূর্তেও নরওয়ের দাপট থামেনি। ৯০ মিনিটের খেলা শেষে অতিরিক্ত ৭ মিনিটের খেলা যখন চলছে, রেফারির শেষ বাঁশি বাজার আগে ইরাকের জালে আবারও বল জড়ায় নরওয়ে!

শেষ পর্যন্ত ৪–১ ব্যবধানের এই জয়ে গ্রুপ ‘আই’-এর শীর্ষে অবস্থান আরও শক্ত করল নরওয়ে, আর ম্যাচজুড়ে আলো ছড়ালেন এককভাবে আর্লিং হালান্ড। 

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের

মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

আরও পড়ুন

মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের

মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের

২৪২ রানের ইনিংস খেলেও ম্যাচ জিততে না পারার আক্ষেপ হৃদয়ের

২৪২ রানের ইনিংস খেলেও ম্যাচ জিততে না পারার আক্ষেপ হৃদয়ের

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

আবাহনীর পতাকায় হারুনুর রশিদের শেষ বিদায়

আবাহনীর পতাকায় হারুনুর রশিদের শেষ বিদায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম