Logo
Logo
×
   

Advertisement

খেলা

বিশ্বকাপের দেশে পানি বিক্রেতার হাঁসটি কেন এত জনপ্রিয় হলো?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:৩৫ পিএম

বিশ্বকাপের দেশে পানি বিক্রেতার হাঁসটি কেন এত জনপ্রিয় হলো?

মেক্সিকোর ‘মেরলিন’ নামের এ হাঁস জনপ্রিয় হয়ে উঠেছে। ছবি: এপি

Advertisement

প্রথমবারের মতো তিনটি দেশে বসেছে ফিফা ফুটবল বিশ্বকাপ। তিন দেশের হিসাবে অফিসিয়াল মাসকটও তিনটি। কানাডার জন্য ম্যাপল দ্য মুজ, মেক্সিকোর জন্য জায়ু দ্য জাগুয়ার এবং যুক্তরাষ্ট্রের মাস্কট ক্লাচ দ্য বাল্ড ঈগল। তবে এর বাইরে মেক্সিকোর একটি পোষা হাঁস জনপ্রিয় হয়ে উঠেছে। এমনকি অনানুষ্ঠানিক মাসকটও বিবেচিত হচ্ছে ‘মেরলিন’ নামের এ হাঁস। 

মেক্সিকোর ছোট্ট জার্সি ও বিশেষভাবে তৈরি মোজা পরে এ হাঁসটি ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছে। গত সপ্তাহে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যৌথ আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারানোর পর দেশটির রাজধানীর রাস্তায় উদযাপন শুরু হয়। এ সময় মেরলিনের সবার কাছে পরিচিত হয়ে ওঠে।

মেক্সিকোর গোল উদযাপনে ভক্তরা যখন রাজধানীর ব্যস্ত রিফর্মা অ্যাভিনিউতে জড়ো হয়েছিলেন, তখন জার্সি-মোজায় সজ্জিত হাঁসটি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। যা দেখে উপস্থিত মানুষরা মোবাইলে তার ভিডিও ধারণ করে। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর ভক্তরা দাবি করতে থাকেন– বিশ্বকাপ চলাকালে মেরলিনকেই যেন মেক্সিকোর নতুন আনুষ্ঠানিক মাসকট করা হয়। 

মেরলিনের মালিক ও পানি বিক্রেতা কার্লা গোমেজ বলেন, আমরা খুবই শ্রদ্ধাশীল। আমরা (মেক্সিকো সিটির মাসকট) অ্যাক্সোলটল এবং (ফিফার) জাগুয়ারকেও সম্মান করি। সত্যি বলতে আমরা কোনো বিতর্ক চাই না। এটা আমাদের জন্য সাধারণ একটি দিন ছিল। আমরা ভেবেছিলাম, কেউ আমাদের খেয়াল করছে না। আমরা কখনও ভাবিনি মেরলিন এত বড় জনপ্রিয়তা পাবে।

গোমেজ জানান, তিনি সাধারণত তার ছেলে ক্রিস্টিয়ান ও হাঁস মেরলিনকে সঙ্গে নিয়ে মেক্সিকো সিটির রাস্তায় পানীয় বিক্রি করেন। সেদিনও তারা ভাবেননি যে কেউ তাদের লক্ষ্য করছে। এখন অবশ্য মেরলিনের নতুন খ্যাতিকে গর্বের সঙ্গে গ্রহণ করছেন গোমেজ। ভক্তরা প্রায়ই তাদের থামিয়ে এই পালকওয়ালা সমর্থকের সঙ্গে সেলফি তুলছেন। এমনকি মেরলিনকে জনসাধারণের ফোয়ারায় ঠান্ডা হতে দেখাও যায়।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম