Logo
Logo
×

Advertisement

খেলা

অনুশীলনে ফিরলেন নেইমার, পরের ম্যাচে খেলতে পারবেন?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১২:৫২ এএম

অনুশীলনে ফিরলেন নেইমার, পরের ম্যাচে খেলতে পারবেন?

অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

Advertisement

২০২৬ বিশ্বকাপে এখনো জয়ের খাতা খোলা হয়নি ব্রাজিলের। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে কিছুটা ব্যাকফুটে আছে কার্লো আনচেলত্তির দল। ওই ম্যাচে মাঠে দেখা যায়নি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেইমারকে। ইনজুরির কারণে একাদশে ছিলেন না এই তারকা। তবে নেইমার ভক্তদের জন্য সুখবর। অনুশীলনে ফিরেছেন এই তারকা ফুটবলার।

বুধবার (১৭ জুন) প্রথমবারের মত ব্রাজিলের অনুশীলনে যোগ দেন সান্তোসের এই ফরোয়ার্ড। গণমাধ্যমের খবর অনুযায়ী, নেইমারের যে পায়ে ব্যথা ছিল, সেই পায়ে আবারও পরীক্ষা করা হয়েছে। আগের থেকে অনেক ভালো এসেছে রেজাল্ট।

দলের সঙ্গে অনুশীলনে আসলে সতীর্থরা তাকে বরণ করে নেন এবং তার সঙ্গে হাসিঠাট্টা করতে দেখা যায় সবাইকে। তবে অনুশীলনে ফিরলেও হাইতির বিপক্ষে তাকে ম্যাচে না পাওয়ার সম্ভাবনাই বেশি।   

নেইমারের অনুশীলনের ১০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে ব্রাজিল ফুটবলের অফিশিয়াল এক্স একাউন্ট। সেখানে লেখা হয়, ‘আমাকে কি মিস করছিলে?’ ভক্তরা সেখানে নেইমারের জন্য শুভকামনা জানায়। 

ব্রাজিলের মূল টার্গেট নেইমারকে দ্বিতীয় রাউন্ডের জন্য পুরোপুরি সুস্থ করে তোলা। যাতে কোন রকম ঝুঁকি ছাড়াই নেইমার নকআউট রাউন্ডে খেলতে পারেন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

আরও পড়ুন

সম্পর্কিত খবর

শক্তিশালী অস্ট্রেলিয়াকে রুখে দিল ব্রাজিল

শক্তিশালী অস্ট্রেলিয়াকে রুখে দিল ব্রাজিল

নেইমারের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সি পাচ্ছেন রাফিনিয়া

নেইমারের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সি পাচ্ছেন রাফিনিয়া

বিশ্বকাপের হতাশা ভুলে নতুন উদ্যমে মাঠে নামছে ব্রাজিল

বিশ্বকাপের হতাশা ভুলে নতুন উদ্যমে মাঠে নামছে ব্রাজিল

ব্রাজিলে নেইমারের শূন্যস্থান পূরণ করবেন রাফিনিয়া

ব্রাজিলে নেইমারের শূন্যস্থান পূরণ করবেন রাফিনিয়া

ভারতের ফুটবল নিয়ে মন্তব্য করে তোপের মুখে ব্রাজিল কোচ

ভারতের ফুটবল নিয়ে মন্তব্য করে তোপের মুখে ব্রাজিল কোচ

মেসি-নেইমারের পর ব্রাজিল-আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কারা পরবেন?

মেসি-নেইমারের পর ব্রাজিল-আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কারা পরবেন?

আরও পড়ুন

এশিয়ান গেমস ক্রিকেট কোনো ম্যাচ হারেনি, তবু বিদায় নিতে হলো নেপালকে

কোনো ম্যাচ হারেনি, তবু বিদায় নিতে হলো নেপালকে

আজকের খেলা: ২৯ সেপ্টেম্বর ২০২৬

আজকের খেলা: ২৯ সেপ্টেম্বর ২০২৬

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স

দর্শকদের তথ্য বিক্রি করে আয় করতে চায় আইসিসি

দর্শকদের তথ্য বিক্রি করে আয় করতে চায় আইসিসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম