Logo
Logo
×

Advertisement

খেলা

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ এএম

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স

ছবি: সংগৃহীত

Advertisement

ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখাল ফ্রান্স। কিন্তু বেলজিয়াম গোলরক্ষকের দেয়াল ভাঙতে পারছিল না তারা, বাঁধ সাধে ক্রসবারও। অবশেষে বদলি নেমে চমৎকার এক গোল করলেন মাইকেল ওলিসে। এতেই বেলজিয়ামকে হারিয়ে নতুন কোচ জিদানের অধীনে জয়ের ধারা ধরে রাখল ফরাসিরা। 

সোমবার রাতে ব্রাসেলসে ম্যাচটি ১-০ গোলে জিতেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে দলটি। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বেলজিয়াম। তাদের সমান পয়েন্ট নিয়ে ইতালি তিনে আছে। তুরস্ক এখনও পয়েন্ট পায়নি।

ম্যাচে প্রায় ৬৫ শতাংশ পজিশন রেখে গোলের জন্য ১৮ শটের সাতটি লক্ষ্যে রাখতে পারে ফ্রান্স। বেলজিয়ামের ১২ শটের কেবল দুটি লক্ষ্যে ছিল, সেগুলোও ৭০ মিনিটের পর। 

তুরস্ককে ১-০ গোলে হারানো ম্যাচ থেকে শুরুর একাদশে ৯টি পরিবর্তন আনেন জিদান। অভিষেক হয় আঁদি দিউফ, জেহেমি জ্যাকে ও লুকা দা কুইয়ার। ২০১০ সালের অগাস্টের পর এই প্রথম কোনো ম্যাচে ফ্রান্সের হয়ে তিন বা এর বেশি খেলোয়াড়ের অভিষেক হলো।

প্রথম ম্যাচে একমাত্র গোলটি করার পর চোট পেয়ে বাকি ম্যাচগুলো থেকে ছিটে পড়েন কিলিয়ান এমবাপে। মূল অধিনায়ককে ছাড়া মাঠে নেমে ষষ্ঠ মিনিটে প্রথম সুযোগ পায় ফ্রান্স। কিন্তু বক্সের ভেতর থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি এস্তেবান লাপোল।

ভাগ্য সহায় থাকলে দ্বাদশ মিনিটে এগিয়ে যেতে পারত ফ্রান্স। বক্সে ঢুকে চমৎকারভাবে ড্রিবলিং করে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে এগিয়ে গিয়ে শট নেন দেজিরে দুয়ে, কিন্তু বল ক্রসবারে লেগে ফিরে আসে।

১৭তম মিনিটে তাদের সামনে সুযোগ আসে আরেকটি। এবার গোলরক্ষক বরাবর শট করেন লাপোল। দুই মিনিট পর সুযোগ পায় বেলজিয়াম। বাঁ দিক থেকে কেভিন ডে ব্রুইনের পাস বক্সে পেয়ে পা ছোঁয়াতে পারেননি শার্লে ডে কেটলারে।

পরের মিনিটে বেলজিয়ামের এক ডিফেন্ডারের ধাক্কায় বাহডলে বাহকোলা বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে ফ্রান্স, কিন্তু রেফারির সাড়া মেলেনি। 

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে দুয়ের নিচু শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। একটু পর তার আরেকটি শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক সানা লমেন্স।

৭৩তম মিনিটে প্রথম শট লক্ষ্যে রাখতে পারে বেলজিয়াম। দদি লুকেবাকিওর প্রচেষ্টা এগিয়ে এসে রুখে দেন গোলরক্ষক মাইক মিয়াঁ। পাঁচ মিনিট পর আরেকটি সুযোগ পেয়ে গোলরক্ষক বরাবর দুর্বল শট করেন তিনি। 

৭৭তম মিনিটে বাহকোলার বদলি নামানো হয় ওলিসেকে। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন তিনি।

তার সঙ্গেই বদলি নামা রায়ান শের্কির ক্রস নিজেদের অর্ধে বুক দিয়ে নামিয়ে, সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের একজনকে ছিটকে ফেলে ক্ষিপ্র গতিতে এগিয়ে যান ওলিসে। সামনে ছিল বেলজিয়ামের আরও দুই খেলোয়াড়। বক্সে ঢুকে তাদের কোনো সুযোগ না দিয়ে বাঁ পায়ের জোরাল নিচু শটে ঠিকানা খুঁজে নেন বায়ার্ন মিউনিখ উইঙ্গার।

যাকে খুব একটা প্রতিক্রিয়া দেখাতে দেখা যায় না, সেই জিদানও ওই গোলের পর খেলোয়াড়দের মতো বাধভাঙা উদযাপনে মাতেন। টাচলাইনে ছুটে গিয়ে একটি বলে সজোরে শট করেন এই কিংবদন্তি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

জিদানের প্রথম ম্যাচেই গোল করে চোটে পড়লেন এমবাপ্পে

জিদানের অভিষেকের আগে ফ্রান্স শিবিরে চোটের ধাক্কা

জিদানের অভিষেকের আগে ফ্রান্স শিবিরে চোটের ধাক্কা

‘ঠিক যেন সিনেমা’

‘ঠিক যেন সিনেমা’

জিদানকে কোচ হিসেবে পেয়ে আবেগাপ্লুত এমবাপ্পে

জিদানকে কোচ হিসেবে পেয়ে আবেগাপ্লুত এমবাপ্পে

ফরাসি ফুটবলের পুরোনো নিয়ম বদলে জিদানের নতুন পথচলা

ফরাসি ফুটবলের পুরোনো নিয়ম বদলে জিদানের নতুন পথচলা

এক দিনেই শেষ জিদানের প্রথম ম্যাচের সব টিকিট

এক দিনেই শেষ জিদানের প্রথম ম্যাচের সব টিকিট

আরও পড়ুন

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স

দর্শকদের তথ্য বিক্রি করে আয় করতে চায় আইসিসি

দর্শকদের তথ্য বিক্রি করে আয় করতে চায় আইসিসি

পাকিস্তানি বলেই কি এমন করা হলো?

পাকিস্তানি বলেই কি এমন করা হলো?

পরাজয়েও খুশি বাংলাদেশ দলের কোচ

পরাজয়েও খুশি বাংলাদেশ দলের কোচ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম