Logo
Logo
×

Advertisement

খেলা

রোনালদোর সমালোচনায় থিয়েরি অঁরি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:৫২ এএম

রোনালদোর সমালোচনায় থিয়েরি অঁরি

রোনালদো পুরো ম্যাচে খেললেও ছিলেন নিষ্প্রভ। সংগৃহীত ছবি

Advertisement

বিশ্বকাপের শুরুটা মোটেও প্রত্যাশামতো হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। পর্তুগালও পায়নি সাফল্য। ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইউরোপের দলটি। ম্যাচের পর রোনালদোর পারফরম্যান্স নিয়ে কঠোর সমালোচনা করেছেন ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরি।

ফক্স স্পোর্টসের ম্যাচ-পরবর্তী বিশ্লেষণে অঁরি বলেন, ‘একটা বিষয় গুরুত্বপূর্ণ—দলের গোল দরকার, আপনার ব্যক্তিগত গোল নয়।’

তার মতে, গোল করার তাড়নায় রোনালদো এমন কিছু অবস্থান নিয়েছিলেন, যা সতীর্থদের জন্য সুযোগ তৈরি করার বদলে আক্রমণের গতি কমিয়ে দিয়েছে। বিশেষ করে ব্রুনো ফার্নান্দেসের সঙ্গে তার সমন্বয়ের অভাব চোখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

অঁরি বলেন, গোল করার ইচ্ছায় সে ব্রুনো ফার্নান্দেসের পথেই চলে যাচ্ছিল। এতে রক্ষণভাগের জন্য পরিস্থিতি সামলানো সহজ হয়ে যায়।

তিনি আরও দাবি করেন, ব্রুনো সম্ভবত চেয়েছিলেন রোনালদো বল ছেড়ে দিয়ে সামনে দৌড়ে জায়গা তৈরি করুন, যাতে অন্যরা সুযোগ নিতে পারে।

ম্যাচে রোনালদোর পারফরম্যান্সও ছিল হতাশাজনক। পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও লক্ষ্যভেদে একটি শটও নিতে পারেননি তিনি। তিনটি শট নিলেও সবগুলোই লক্ষ্যভ্রষ্ট হয়। আক্রমণাত্মক এলাকায় মাত্র সাতটি পাস দেওয়ার চেষ্টা করেন পর্তুগিজ অধিনায়ক।

পুরো ম্যাচে ২১টি পাসের মধ্যে ১৯টি সফল হলেও গোলের সুযোগ তৈরিতে উল্লেখযোগ্য কোনো অবদান রাখতে পারেননি তিনি। তবে দুটি হেডে জয় পেয়েছেন, যা ছিল তার পারফরম্যান্সের কয়েকটি ইতিবাচক দিকের একটি।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই পয়েন্ট হারিয়ে চাপে পড়েছে পর্তুগাল। আর রোনালদোর পারফরম্যান্স নিয়ে অঁরির এই সমালোচনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফুটবল অঙ্গনে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

রোনালদোকে নিয়ে নতুন ধোঁয়াশা, সঙ্গে আরও এক দুঃসংবাদ পর্তুগালের

রোনালদোকে নিয়ে নতুন ধোঁয়াশা, সঙ্গে আরও এক দুঃসংবাদ পর্তুগালের

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

হ্যাটট্রিক করে ১০০০ গোলের খুব কাছে রোনালদো

হ্যাটট্রিক করে ১০০০ গোলের খুব কাছে রোনালদো

টাকার ভোটে মেসির হার, ব্যালন ডি’অরের ‘সেরাদের সেরা’ রোনালদো!

টাকার ভোটে মেসির হার, ব্যালন ডি’অরের ‘সেরাদের সেরা’ রোনালদো!

নিষেধাজ্ঞা কাটিয়ে পর্তুগাল দলে ফিরছেন রোনালদো

নিষেধাজ্ঞা কাটিয়ে পর্তুগাল দলে ফিরছেন রোনালদো

আরও পড়ুন

সিরিজ হারের পর যা বললেন অজি অধিনায়ক কামিন্স

সিরিজ হারের পর যা বললেন অজি অধিনায়ক কামিন্স

সাফের আগে বাংলাদেশের বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান

সাফের আগে বাংলাদেশের বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান

‘ফর্ম টেম্পোরারি, তবে ক্লাস পার্মানেন্ট’ — আবারও প্রমাণ দিলেন ফখর

‘ফর্ম টেম্পোরারি, তবে ক্লাস পার্মানেন্ট’ — আবারও প্রমাণ দিলেন ফখর

টেস্টের নতুন বিশ্বরেকর্ড গড়লেন রাবাদা

টেস্টের নতুন বিশ্বরেকর্ড গড়লেন রাবাদা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম