Logo
Logo
×
   

Advertisement

খেলা

ইতিহাস গড়ল কানাডা, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:১৯ এএম

ইতিহাস গড়ল কানাডা, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

ড্রেসিংরুমে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি/ফেসবুক

Advertisement

কানাডা ফুটবল দল ইতিহাস গড়েছে। বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে কাতারকে ৬-০ গোলে হারিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো জয় পেল কানাডা। এই জয় কানাডার ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় জয় হিসেবে লেখা হয়ে গেছে।

শুধু তাই নয়, এটি কনকাকাফ অঞ্চলের কোনো দলের বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর ফলে গ্রুপ বি-তে শীর্ষে উঠে গেছে কানাডা।

ম্যাচটি দেখতে বিসি প্লেসে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে একটি বক্সে বসে তিনি ম্যাচ দেখেন। 

কার্নি এ বিশ্বকাপে কোনো আয়োজক দেশের প্রথম নেতা হিসেবে মাঠে খেলা দেখলেন। জয়ের পর তিনি লকার রুমে গিয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং সেখানে একটি সংক্ষিপ্ত বক্তব্যও দেন। তিনি বলেন, ‘তোমরা আমাকে গর্বিত করে দিলে। এর চেয়ে বেশি গর্ব আমার কোনোভাবেই হতে পারত না।’

ম্যাচ শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ‘কার্নি কার্স’ বা কার্নির অভিশাপ নিয়ে রসিকতা করছিলেন। কিন্তু ৬-০ গোলের জয়ের পর সুর পাল্টে যায়। অনেকেই বলতে শুরু করেন, কার্নি আসলে সৌভাগ্য নিয়ে এসেছেন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম