Logo
Logo
×

Advertisement

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২–০ গোলে জিতল যুক্তরাষ্ট্র

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:২০ এএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২–০ গোলে জিতল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া ম্যাচটি হয়ে উঠেছে গ্রুপের শীর্ষস্থান নির্ধারণের লড়াই।

Advertisement

২০২৬ বিশ্বকাপের ‘ডি’  গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় সিয়াটলের লুমেন ফিল্ডে এই রোমাঞ্চকর লড়াইটি অনুষ্ঠিত হবে।

৩২ বছর পর ঘরের মাঠে ফিফা বিশ্বকাপ আয়োজন করছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। স্বাগতিক দর্শকদের সামনে দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আমেরিকানরা। গ্রুপ ‘ডি’-এর প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় তারা।

অন্যদিকে, এশিয়ার শক্তিশালী দল অস্ট্রেলিয়াও শুভসূচনা করেছে। নিজেদের প্রথম ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়ে সকারুরাও পেয়েছে পূর্ণ তিন পয়েন্ট। ফলে আজ সিয়াটলে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া ম্যাচটি হয়ে উঠেছে গ্রুপের শীর্ষস্থান নির্ধারণের লড়াই। 

দুই দলই প্রথম ম্যাচে জয় পাওয়ায় আজকের ম্যাচের গুরুত্ব অনেক বেশি। জয়ী দল এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করতে পারে নকআউট পর্বের টিকিট। এমনকি ম্যাচটি ড্র হলেও দুই দলের অবস্থান শক্ত থাকবে। তবে সেক্ষেত্রে পরের রাউন্ডে ওঠার সমীকরণ চূড়ান্ত করতে শেষ ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

গ্রুপের অন্য দুই দল তুরস্ক ও প্যারাগুয়ে ইতোমধ্যে প্রথম ম্যাচে হেরে চাপে পড়ে গেছে। তাই আজকের ম্যাচে জয় পাওয়া মানেই শেষ ষোলোর পথে বড় এক ধাপ এগিয়ে যাওয়া।  

বিশ্বকাপে এই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। এর আগে চারটি প্রীতি ম্যাচে দেখা হয়েছে দুই দলের। সেখানে দুই জয় নিয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার একটি জয়ের বিপরীতে একটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ ২০২৫ সালে অনুষ্ঠিত ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল আমেরিকানরা।

প্রথম ম্যাচে তুরস্কের মতো শক্তিশালী দলকে যেভাবে আটকে দিয়েছে অস্ট্রেলিয়া, তা যুক্তরাষ্ট্রকে সতর্ক রাখবে। তবে ঘরের মাঠের সমর্থন ও আক্রমণাত্মক ফুটবল আমেরিকানদের কিছুটা এগিয়ে রাখছে। অন্যদিকে অস্ট্রেলিয়া চাইবে রক্ষণ সামলে দ্রুত পাল্টা আক্রমণে সুযোগ কাজে লাগাতে।

শেষ পর্যন্ত সিয়াটলের এই লড়াইয়ে কারা নকআউট পর্বের পথে সবচেয়ে বড় পদক্ষেপ নেবে, তার উত্তর মিলবে রেফারির শেষ বাঁশিতে।     

Advertisement

১৯ জুন ২০২৬, ১৯:৫৩ পিএম

প্রথমার্ধ শেষে ২–০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

অ্যালেক্স ফ্রিম্যানের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২–০ গোলের লিড নিয়েছে যুক্তরাষ্ট্র। ফ্রি-কিক থেকে বল প্রথমে চলে আসে সের্হেনিও দেস্তের কাছে। বক্সের প্রান্ত থেকে নেওয়া তার শট প্রতিপক্ষের গায়ে লেগে ওপরে উঠে যায়। সেই বলেই মাথা ছুঁইয়ে গোল করেন ফ্রিম্যান।

১৯ জুন ২০২৬, ১৯:৩৭ পিএম

আত্মঘাতী গোলে পিছিয়ে অস্ট্রেলিয়া

সিয়াটলে ক্যামেরন বার্জেসের আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে যায় অস্ট্রেলিয়া। ছয় গজের বক্সে পাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসেন বার্জেস।


Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

১২ বছরে তৃতীয় বার কোপা আমেরিকা আয়োজন করবে যুক্তরাষ্ট্র

১২ বছরে তৃতীয় বার কোপা আমেরিকা আয়োজন করবে যুক্তরাষ্ট্র

১৭ বছরেই ইতিহাস, যুক্তরাষ্ট্রের সেরার পুরস্কার এখন ‘বাংলাদেশের’ সুলিভানের

১৭ বছরেই ইতিহাস, যুক্তরাষ্ট্রের সেরার পুরস্কার এখন ‘বাংলাদেশের’ সুলিভানের

২০২৮ সালে আবারও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে

২০২৮ সালে আবারও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

আরও পড়ুন

ট্রিপল জাম্পে নতুন ইতিহাস, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা

ট্রিপল জাম্পে নতুন ইতিহাস, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা

গোলের চেয়ে লাল কার্ডের সংখ্যা বেশি, দুঃস্বপ্নের মৌসুম ম্যানইউর

গোলের চেয়ে লাল কার্ডের সংখ্যা বেশি, দুঃস্বপ্নের মৌসুম ম্যানইউর

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার যে কীর্তি গড়লেন দ. আফ্রিকান অলরাউন্ডার

১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার যে কীর্তি গড়লেন দ. আফ্রিকান অলরাউন্ডার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম