|
ফলো করুন |
|
|---|---|
গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হলো নেদারল্যান্ডস ও সুইডেন।
নেদারল্যান্ডস একাদশ
ভারব্রুগেন; ডামফ্রিজ, ভ্যান ডাইক, ভ্যান হেকে, ভ্যান ডি ভেন; ডি জং, রেইন্ডার্স, গ্রেভেনবার্চ; ব্রবি, ম্যালেন, গাকপো।
সুইডেন একাদশ
নর্ডফেল্ডট; লেগারবিয়েলকে, হিয়েন, লিন্ডেলফ; বার্নহার্ডসন, নাইগ্রেন, কার্লস্ট্রম, আয়ারি, গুডমুন্ডসন; ইসাক, জিওকেরেস।
২০ জুন ২০২৬, ১৮:৫৫ পিএম
শেষ পেরেক ঠুকল নেদারল্যান্ডস
ম্যাচের শেষদিকে এসে সুইডেনের জালে পঞ্চমবার বল জড়াল নেদারল্যান্ডস। এবার গোল পেলেন ক্রিসেনসিও সামারভিল।
নেদারল্যান্ডস ৫-১ সুইডেন।
২০ জুন ২০২৬, ১৮:২৩ পিএম
এক হালি গোল হজমের পর এক গোল শোধ দিল সুইডেন
৫৪ মিনিটে ৪ গোল হজম করেও দমে যায়নি সুইডেন। ৫৯তম মিনিটে সুইডেনের হয়ে ব্যবধান কমালেন অ্যান্থনি এলাংগা।
নেদারল্যান্ডস ৪-১ সুইডেন
২০ জুন ২০২৬, ১৮:২০ পিএম
গাকপোর জোড়া গোল, নেদারল্যান্ডসের এক হালি
ব্রায়ান ব্রবির জোড়া গোলের পর এবার জোড়া গোল আদায় করলেন কোডি গাকপোও।
নেদারল্যান্ডস ৪-০ সুইডেন
২০ জুন ২০২৬, ১৮:১৪ পিএম
৩-০ গোলে এগিয়ে গেল নেদারল্যান্ডস
বিরতি থেকে ফিরেই দলের হয়ে ব্যবধান আরও বাড়ালেন নেদারল্যান্ডসের তারকা কোডি গাকপো।
২০ জুন ২০২৬, ১৭:৫৫ পিএম
দুই গোল লিডে থেকে বিরতিতে গেল নেদারল্যান্ডস
ম্যাচের শুরু থেকেই দাপট ধরে রেখেছে নেদারল্যান্ডস। ম্যাচের ৫ ও ১৭ মিনিটে গোল করেছেন ব্রায়ান ব্রবি। এরপর দুই দলই একাধিক আক্রমণ চালিয়েছে, কিন্তু গোলের দেখা পায়নি।
গোলের উদ্দেশ্যে যদিও বেশি শট নিয়েছে সুইডেন, তবে লক্ষ্যভেদ করতে পারেনি তারা।
নেদারল্যান্ডস ২-০ সুইডেন
২০ জুন ২০২৬, ১৭:১৯ পিএম
ব্যবধান বাড়াল নেদারল্যান্ডস
ব্রায়ান ব্রবির জোড়া গোলে ম্যাচের ১৭তম মিনিটেই ২-০ গোলের ব্যবধানে এগিয়ে রইল কমলা জার্সিধারীরা।
২০ জুন ২০২৬, ১৭:১৫ পিএম
শুরুতেই এগিয়ে গেল নেদারল্যান্ডস
৫ম মিনিটেই দলকে লিড এনে দিলেন ব্রায়ান ব্রবি।
