Logo
Logo
×
   

খেলা

যোগ করা সময়ে জয় তুলে নিল জার্মানি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:০৩ এএম

যোগ করা সময়ে জয় তুলে নিল জার্মানি

গ্রুপ ই-এর শীর্ষস্থান দখলের ম্যাচে মাঠে নামল জার্মানি-আইভরি কোস্ট। দুই দলই যার যার প্রথম ম্যাচে জয় পেয়েছে, দুই দলেরই পয়েন্ট ৩। তবে জার্মানি গোল ব্যবধানে বেশ এগিয়ে আছে।

এই ম্যাচে যে দল জয়ী হবে সে পয়েন্ট বিবেচনায় গ্রুপে শীর্ষে উঠবে। তবে ম্যাচটি ড্র হলে জার্মানি প্রথম অবস্থানে থাকবে কারণ গোলের সংখ্যায় তারাই এগিয়ে।

জার্মানি একাদশ
নয়্যার, কিমিখ, টাহ, শ্লটারব্যাখ, ব্রাউন, মেচা, পাভলোভিচ, সানে, মুসিয়ালা, রিটজ, হাভার্টজ

আইভরি কোস্ট একাদশ
ফোফানা, সিনগো, কোসোউনু, আগবাদউ, কোনান, দিয়ালো, কেসি, সানগারে, দিওমান্দে, বনি, অলাই

ম্যাচের লাইভ আপডেট জানতে যুগান্তরের সঙ্গে থাকুন-

২০ জুন ২০২৬, ২২:০৪ পিএম

যোগ করা সময়ে জয় তুলে নিল জার্মানি

যোগ করা সময়ে জয় তুলে নিল জার্মানি

ম্যাচটা হয়ত ড্র হবে, পয়েন্ট ভাগাভাগি করে নিবে জার্মানি, এমনটাই ভাবছিলেন সমর্থকরা। তবে যোগ করা সময়ে গ্যালারির জার্মান সমর্থকরা আনন্দে ভাসেন।

৯৪ মিনিটে ডিবক্সে বল পেয়ে জোরালো শট চালান ডেনিজ উনদাভ। আর এতেই ২-১ গোলে জয় নিশ্চিত হয় জার্মানির।

২০ জুন ২০২৬, ২১:৩৩ পিএম

সমতায় ফিরল জার্মানি

সমতায় ফিরল জার্মানি

৬৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেল জার্মানি। ক্রস থেকে পাওয়া বল দারুণ হেডের মাধ্যমে জালে জড়ান বদলি হিসেবে নামা ডেনিজ উনদাভ

জার্মানি ১-১ আইভরি কোস্ট

২০ জুন ২০২৬, ২০:৫৬ পিএম

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে জার্মানি

কেসির গোলে ৩০ মিনিটে লিড নেয় আইভরি কোস্ট। এরপর আর সমতায় ফিরতে পারেনি জার্মানি।

একাধিকবার আক্রমণ করেও কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায়নি জার্মানরা। ফলে পিছিয়ে থেকেই হাফটাইমে গেল জুলিয়ান নাগেলসমানের শিষ্যরা।

জার্মানি ০-১ আইভরি কোস্ট

২০ জুন ২০২৬, ২০:৩২ পিএম

পিছিয়ে গেল জার্মানি

পিছিয়ে গেল জার্মানি

হাইড্রেশন ব্রেকে পানি পান করেন যেন গর্জে উঠল আইভরি কোস্ট। ৩০ মিনিটে জার্মানির জালে বল জড়ালেন ফ্র্যাংক কেসি। পিছিয়ে যেয়ে চাপে পড়ল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

জার্মানি ০-১ আইভরি কোস্ট

২০ জুন ২০২৬, ২০:২৬ পিএম

ভিএআরে বাতিল হলো জার্মানির গোল

ভিএআরে বাতিল হলো জার্মানির গোল

২২ মিনিটে আইভরি কোস্টের জালে বল জড়ান পাভলোভিচ। তবে ভিএআরে বাতি করা হলো তার সে গোল, এতে আপাতত এগিয়ে যাওয়া হলো না জার্মানির।

প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্র আছে।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম