Logo
Logo
×
   

খেলা

বিদায় নিল তিউনিসিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:০০ এএম

বিদায় নিল তিউনিসিয়া

প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে রুখে দিয়েছিল জাপান। সেই জাপান নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে আফ্রিকান দেশ তিউনিসিয়ার বিপক্ষে।

এই ম্যাচে একটা ইতিহাসের সাক্ষীও হবে দুই দল। এই ম্যাচ যে বিশ্বকাপ ইতিহাসের ১০০০তম ম্যাচ!

এই ম্যাচের লাইভ আপডেট দেখা যাবে যুগান্তর অনলাইনে। ম্যাচের আদ্যোপান্ত জানতে চোখ রাখুন এই লাইভ থ্রেডে।

২১ জুন ২০২৬, ০৬:০৫ এএম

বিদায় নিল তিউনিসিয়া

দুই ম্যাচ, এক গোল, দুই হার। তিউনিসিয়ার বিশ্বকাপ যাত্রাটা এখানেই শেষ। দ্বিতীয় ম্যাচ শেষেই নিশ্চিত হয়ে গেছে, কোনোভাবেই আর তৃতীয় স্থানে ওঠা সম্ভব নয় দলটির।

২১ জুন ২০২৬, ০৬:০০ এএম

৪-০ গোলে জিতল জাপান

৪-০ গোলের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ল জাপান। তাতে গ্রুপের শীর্ষ দুইয়ে উঠে গিয়ে দলটি শেষ ৩২ এর আশা বাঁচিয়ে রাখল ব্লু সামুরাইরা।

২১ জুন ২০২৬, ০৫:৪৫ এএম

উয়েদার ২, জাপানের চতুর্থ গোল

ম্যাচের ৮৪ মিনিটে ডান পাশ থেকে ক্রস করেছিলেন কাইশু সানো। তার ক্রসে মাথা ছুঁইয়ে দুই তিউনিসিয়ান ডিফেন্ডার আর গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বলটা জালে পাঠালেন আয়াসে উয়েদা। ম্যাচে দ্বিতীয় গোলের দেখা পেয়ে গেলেন তিনি, জাপান পেল তাদের চতুর্থ গোল।

২১ জুন ২০২৬, ০৫:৩০ এএম

তৃতীয় গোল পেয়ে গেল জাপান

হাইড্রেশন ব্রেকের একটু আগে তৃতীয় গোলের দেখাও পেয়ে গেল জাপান। মাঝমাঠ থেকে রক্ষণ চেরা পাসে বল পেয়ে গিয়েছিলেন জুনইয়া ইতো। এরপর ডিফেন্ডারদের পেছনে ফেলে গোলরক্ষককে ফাঁকি দিতে বেগ পেতে হয়নি তাকে। তৃতীয় গোলের দেখা পেয়ে যায় জাপান।

২১ জুন ২০২৬, ০৪:৫০ এএম

২ গোলে এগিয়ে বিরতিতে জাপান

প্রথমার্ধে দারুণ খেলেছে জাপান। ৩১ মিনিটে দুই গোল করে খানিকটা রয়েসয়ে খেলছে এখন দলটি। বিরতিতে ওই দুই গোলের লিড নিয়েই যাচ্ছে এশিয়ান এই পরাশক্তি।

২১ জুন ২০২৬, ০৪:৩৬ এএম

এবার উয়েদার গোল, ব্যবধান দ্বিগুণ করল জাপান

দ্বিতীয় গোলটা আসি আসি করছিল বহুক্ষণ ধরেই। সেই গোলটা পেয়ে গেল জাপান। তিউনিসিয়া রক্ষণের ভুল কাজে লাগিয়ে গোলের খাতায় নাম লেখালেন আয়াসে উয়েদা। ৩১ মিনিটে জাপান ব্যবধান দ্বিগুণ করল।

২১ জুন ২০২৬, ০৪:২২ এএম

গোললাইন ছুঁলেও গোল পেল না জাপান

এক গোল করে জাপান থমকে যায়নি। বরং দ্বিতীয় গোলের চেষ্টায় মুহুর্মুহু আক্রমণ শানিয়ে যাচ্ছে তারা।

নবম মিনিটে আক্রমণে ফল হয়নি। দশম মিনিটে আবারও দ্বিতীয় গোলের খুব কাছাকাছি চলে গিয়েছিল দলটি! কর্নার থেকে বল আসে, ডাহমেন বিপদজনক এলাকা থেকে বলটি আলতো করে সরিয়ে দেন কিন্তু পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি।

তোমিয়াসু জোরালো শটে বলটি আবার ভেতরে পাঠানোর চেষ্টা করেন, দেখে মনে হচ্ছিল গোললাইন পার হয়ে গেছে, কিন্তু ডাহমেন তার অসাধারণ গোলকিপিং দিয়ে কোনোমতে বলটি ফিরিয়ে দেন। 

গোললাইন ছুঁলেও গোল পায়নি জাপান। কারণ গোলের জন্য গোললাইন পেরিয়ে যেতে হতো বলটাকে!

২১ জুন ২০২৬, ০৪:০৬ এএম

চতুর্থ মিনিটেই এগিয়ে গেল জাপান

চতুর্থ মিনিটেই এগিয়ে গেল জাপান

আগের ম্যাচে নেদারল্যান্ডসকে রুখে দিয়ে একটা বার্তা দিয়ে রেখেছিল জাপান। তিউনিসিয়া ম্যাচে সেই দলটা এগিয়ে যেতে সময় নিল মোটে সাড়ে তিন মিনিট।

বাম পাশ থেকে আক্রমণে উঠে কেইতো নাকামুরার পাস বক্সের মাঝে জটলায় খুঁজে নেয় দাইচি কামাদাকে। তার পা ছুঁয়ে বলটা চলে যায় তিউনিসিয়ার জালে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম