Logo
Logo
×

Advertisement

খেলা

ফিফার নতুন নিয়মকে এক হাত নিলেন স্কালোনি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৪৭ এএম

ফিফার নতুন নিয়মকে এক হাত নিলেন স্কালোনি

সংগৃহীত

Advertisement

এবারের বিশ্বকাপে দেখা যাচ্ছে নতুন এক নিয়ম। ২২ মিনিটের আশেপাশে সময় গেলেই রেফারি বাঁশি বাজাচ্ছেন, দুই দল চলে যাচ্ছে হাইড্রেশন ব্রেকে। তবে এই নিয়ম নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তার মতে, এই বিরতি খেলার ধারা ভেঙে দেয়। আর এতে দুর্বল দল বাড়তি সুবিধা পেতে পারে।

রোববার সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘সহজ ম্যাচ বলে কিছু নেই, বিশেষ করে গ্রুপ পর্বে। ঐতিহাসিকভাবেই গ্রুপ পর্ব কঠিন ছিল। এখন ৪৮ দলের ফরম্যাট, গরম আর হাইড্রেশন বিরতি মিলিয়ে সেটা আরও জটিল হয়েছে। খেলা বারবার থামছে। এতে দুর্বল দলের হাতটা একটু শক্ত হয়ে যায়, কারণ তারা থেমে থেমে কৌশল ঠিক করার সময় পায়।’

এই বছরের বিশ্বকাপে ফিফা প্রতিটি ম্যাচে নতুন নিয়ম হিসেবে তিন মিনিটের হাইড্রেশন বিরতি যোগ করেছে। প্রতি অর্ধের মাঝামাঝি সময়ে এই বিরতি দেওয়া হচ্ছে। আবহাওয়া যেমনই হোক, প্রতিটি ম্যাচেই এই বিরতি থাকছে। ফিফা বলছে, এটা খেলোয়াড়দের সুরক্ষার জন্য নেওয়া পদক্ষেপ।

তবে স্কালোনির মতে এতে হাফটাইমের মূল সময়টা কমে যাচ্ছে। তিনি বলেন, ‘'চার পর্বের' ধারণাটা এখন বাস্তব। খেলোয়াড়রা আসা-যাওয়া করতে করতে হাফটাইমে আমাদের হাতে থাকে মাত্র সাড়ে তিন মিনিট। এটাই নিয়ম, মেনে নিতে হবে। মাথায় যা পরিকল্পনা থাকে, সেটা ২২-২৩ মিনিটের মধ্যে যা ঘটে তার উপর ভিত্তি করে বদলাতে হয়।’

পরে অবশ্য নিজের কথা কিছুটা সংশোধন করলেন স্কালোনি। তিনি বলেন, ‘আমি হয়তো ভুলভাবে বলেছিলাম যে এটা শুধু দুর্বল দলকে সাহায্য করে। আসলে আক্রমণাত্মক দলও এই বিরতিতে নিজেদের ঠিক করে নেওয়ার সুযোগ পায়। এখন একটু অদ্ভুত লাগছে, কারণ খেলার ছন্দ বারবার ভাঙছে। তবে ধীরে ধীরে এটাই স্বাভাবিক হয়ে যাবে, যেকোনো নতুন নিয়মের মতোই।’

কিছু দর্শক অবশ্য এই বিরতি ভালোভাবে নেননি। যেসব স্টেডিয়ামে আবহাওয়া খুব একটা গরম নয়, সেখানে হাইড্রেশন বিরতির সময় দর্শকদের বিরক্তি চোখে পড়ছে এখন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

আরও পড়ুন

সম্পর্কিত খবর

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

স্কালোনিকে ধরে রাখতে আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা

স্কালোনিকে ধরে রাখতে আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন

ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ

ফিফা সংস্কারের দাবি তুলল ইউরোপের শীর্ষ চার লিগ

মাত্র ২ ঘণ্টায় মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট বিক্রি শেষ

মাত্র ২ ঘণ্টায় মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট বিক্রি শেষ

মেসিকে পাওয়া আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা: স্কালোনি

মেসিকে পাওয়া আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা: স্কালোনি

আরও পড়ুন

থাইল্যান্ড বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল

থাইল্যান্ড বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশ টেবিল টেনিস দল

শান্তি হারিয়ে গেছে সেই ভোজিনিয়ার জীবন থেকে

শান্তি হারিয়ে গেছে সেই ভোজিনিয়ার জীবন থেকে

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম