Logo
Logo
×
   

Advertisement

খেলা

এমবাপ্পের জোড়া ও দেম্বেলের অভিষেক গোলে ফ্রান্সের জয়

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:৫০ এএম

এমবাপ্পের জোড়া ও দেম্বেলের অভিষেক গোলে ফ্রান্সের জয়

Advertisement

ইরাকের বিপক্ষে একটু পর মাঠে নামছে এমবাপ্পের ফ্রান্স। বিশ্বকাপে ‘আই’ গ্রুপের তৃতীয় ম্যাচে ফ্রান্সের মোকাবিলা করবে ইরাক। 

এ ম্যাচটি ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। মাত্র ২৭ বছর বয়সে দেশের হয়ে শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামবেন তিনি।

নিজেদের প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়ে সুবিধাজনক অবস্থানে থাকা ফ্রান্সের লক্ষ্য এবার এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ বা নকআউট পর্ব নিশ্চিত করা।

চলতি বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করা এমবাপ্পের বিশ্বকাপে মোট গোলসংখ্যা এখন ১৪। আর মাত্র ২টি গোল করলেই তিনি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসাকে (১৬ গোল) ছুঁয়ে ফেলবেন।

অন্যদিকে, প্রথম ম্যাচে নরওয়ের কাছে ৪-১ ব্যবধানে হারা ইরাকের জন্য এটি টিকে থাকার এক কঠিন লড়াই। নরওয়ে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়লেও ইরাকের ফরোয়ার্ড আলি জসিম পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন এবং তার খেলা নিশ্চিত। তবে গোলপোস্টের নিচে ৩৫ বছর বয়সি অভিজ্ঞ জালাল হাসানের পরিবর্তে আহমেদ বাসিলকে দেখা যেতে পারে। 

Advertisement

২৩ জুন ২০২৬, ০০:৫০ এএম

এমবাপ্পের জোড়া ও দেম্বেলের অভিষেক গোলে ফ্রান্সের জয়

এমবাপ্পের জোড়া ও দেম্বেলের অভিষেক গোলে ফ্রান্সের জয়

এমবাপ্পের জোড়া ও দেম্বেলের অভিষেক গোলে ৩-০ গোলে ইরাকের বিরুদ্ধে জয় পেল ফ্রান্স। 

২৩ জুন ২০২৬, ০০:৩৬ এএম

বিশ্বকাপে দেম্বেলের অভিষেক গোল

বিশ্বকাপে দেম্বেলের অভিষেক গোল

অবশেষে বিশ্বকাপে নিজের প্রথম গোল পেলেন উসমান দেম্বেলে। এই গোলটির পেছনে বড় ভূমিকা মাইকেল ওলিসের। বল নিয়ে দুর্দান্ত গতিতে সামনে এগিয়ে গিয়ে তিনি বক্সের মধ্যে দেম্বেলেকে খুঁজে নেন। আর দেম্বেলে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে ফ্রান্সের হয়ে নিজের বিশ্বকাপ-অভিষেক গোলটি করেন।

২৩ জুন ২০২৬, ০০:১৫ এএম

ক্লোসাকে ছুঁলেন এমবাপ্পে

ক্লোসাকে ছুঁলেন এমবাপ্পে

ইরাকি গোলরক্ষকের ভুলে ফ্রান্সের হয়ে ম্যাচের দ্বিতীয় গোল করলেন এমবাপ্পে। এই গোলে তিনি স্পর্শ করলেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলে দ্বিতীয় স্থানে থাকা মিরোস্লাভ ক্লোসাকে। দুজনের গোল এখন ১৬।

২৩ জুন ২০২৬, ০০:১২ এএম

আবার শুরু ফ্রান্স–ইরাক ম্যাচ

আবার শুরু ফ্রান্স–ইরাক ম্যাচ

খারাপ আবহাওয়ার কারণে ২ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর আবার শুরু হলো ফ্রান্স–ইরাক ম্যাচ। ম্যাচের প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে এগিয়ে যায় ফ্রান্স।

২২ জুন ২০২৬, ২২:১৩ পিএম

আপাতত বন্ধ ফ্রান্স–ইরাক ম্যাচ

আপাতত বন্ধ ফ্রান্স–ইরাক ম্যাচ

ফিলাডেলফিয়ায় খারাপ আবহাওয়ার কারণে ফ্রান্স ও ইরাকের ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

প্রথমার্ধের শেষ দিকে স্টেডিয়ামের কাছে বজ্রপাতের আশঙ্কা তৈরি হওয়ায় ফিফা এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই মধ্যে স্টেডিয়ামের গ্যালারিও প্রায় ফাঁকা হয়ে গেছে। ফিলাডেলফিয়া স্টেডিয়ামের বড় পর্দায় দর্শকদের গ্যালারি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ করা হয়।

দ্বিতীয়ার্ধের খেলা নির্ধারিত সময়ে শুরু নাও হতে পারে। কারণ বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। যদি বজ্রপাত হয়, তাহলে সর্বশেষ বজ্রপাতের পর ৩০ মিনিট অপেক্ষা করে খেলা আবার শুরু করা হবে। 

ম্যাচ বন্ধ হওয়ার আগে দারুণ এক বাঁ পায়ের শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি বক্সের বাইরে থেকে তাঁর নেওয়া শক্তিশালী শট জালে জড়ায়। এটি এবারের বিশ্বকাপে এমবাপ্পের তৃতীয় গোল।

ইরাকের বিপক্ষে এই ম্যাচে আপাতত ফ্রান্স আপাতত ১–০ গোলে এগিয়ে।

২২ জুন ২০২৬, ২১:৫৫ পিএম

এমবাপ্পের গোলে এগিয়ে থেকে বিরতিতে ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে থেকে বিরতিতে ফ্রান্স

১৪ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক শটে বল জালে পাঠালেন এমবাপ্পে। বলটি এমন নিখুঁতভাবে কোণ ঘেঁষে ঢুকল যে গোলরক্ষকের কিছুই করার ছিল না।

ফিলাডেলফিয়াতে বৃষ্টি নেমেছে। অনেক সমর্থকই এখন বৃষ্টি থেকে বাঁচতে বর্ষাতি পরে নিয়েছেন। আকাশ ঢেকে গেছে ঘন কালো মেঘে।

২২ জুন ২০২৬, ২১:১৯ পিএম

এমবাপ্পের গোলে এগিয়ে ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে ফ্রান্স

১৪ মিনিটে বক্সের বাইরে থেকে বা পায়ের এক কিকে এমবাপ্পের দারুণ গোলে এগিয়ে গেল ফ্রান্স। এর মাধ্যমে বিশ্বকাপের এমবাপ্পের গোল ১৫, সর্বোচ্চ ১৮ গোল নিয়ে শীর্ষে আছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। জাতীয় দলের হয়ে এমবাপ্পের গোল এখন (৫৯ গোল)। 

২২ জুন ২০২৬, ২১:০২ পিএম

ফ্রান্স ও ইরাক খেলা শুরু

ইরাকের বিপক্ষে মাঠে নেমেছে এমবাপ্পের ফ্রান্স। বিশ্বকাপে ‘আই’ গ্রুপের তৃতীয় ম্যাচে ফ্রান্সের মোকাবিলা করছে ইরাক। 

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম