Logo
Logo
×
   

Advertisement

খেলা

সেনেগালকে হারিয়ে শেষ ৩২-এ নরওয়ে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:১৮ এএম

সেনেগালকে হারিয়ে শেষ ৩২-এ নরওয়ে

Advertisement

বিশ্বকাপে গ্রুপ ‘আই’–তে নিজেদের দ্বিতীয় ম্যাচে এখন মাঠে নামছে নরওয়ে–সেনেগাল। নরওয়ে নিজেদের প্রথম ম্যাচে ইরাককে হারিয়েছিল ৪–১ গোলে। আর ফ্রান্সের কাছে সেনেগাল হেরেছিল ৩–১ ব্যবধানে।

Advertisement

২৩ জুন ২০২৬, ০২:০৭ এএম

সেনেগালকে হারিয়ে শেষ ৩২-এ নরওয়ে

নরওয়ে শেষমেশ জিতল। তবে সেনেগাল বেশ চেষ্টা করেছে শেষ পর্যন্ত, তবে তাদের ভাগ্যে শিঁকে ছেঁড়েনি শেষ পর্যন্ত। ৩-২ গোলে জয় পেল হালান্ডের দল।

২৩ জুন ২০২৬, ০১:৫৪ এএম

সারের জোড়া গোল, পয়েন্ট পাওয়ার আশায় সেনেগাল

ম্যাচের যোগ করা সময়ে বক্সের ভেতর থেকে ইসমাইলা সার করলেন গোল। সেটা এক গোলের দূরত্বে এনে দিল সেনেগালকে। দলটির শিবিরে এখন জেগে উঠেছে পয়েন্ট জেতার আশাও!

নরওয়ে ৩-২ সেনেগাল

২৩ জুন ২০২৬, ০১:১৯ এএম

আবারও হালান্ডের গোল, আবারও ২ গোলের লিড সেনেগালের

দুই গোলের লিডটা ৫ মিনিটই ধরে রাখতে পেরেছিল সেনেগাল। তবে সেটা এখন আবারও ফিরে পেল। আবারও দৃশ্যপটে আর্লিং হালান্ড। বাম পাশ থেকে বের্গের ক্রস থেকে বল জালে জড়ালেন তিনি। নরওয়ে ৩-১ সেনেগাল।

২৩ জুন ২০২৬, ০১:১৭ এএম

৫ মিনিট পরই জবাব দিল সেনেগাল

৫ মিনিট ১১ সেকেন্ড সময় জোড়া গোলের লিড ধরে রাখতে পারল নরওয়ে। ইসমাইলা সারের গোলে ব্যবধান কমাল সেনেগাল।

২৩ জুন ২০২৬, ০১:১৪ এএম

গোলের দেখা পেয়ে গেলেন হালান্ড

আর্লিং হালান্ড ম্যাচের প্রথমার্ধে একটু যেন চুপচাপই ছিলেন। তবে তিনি এবার গোলের দেখা পেয়ে গেলেন। ৪৮ মিনিটে তার গোলে ব্যবধান দ্বিগুণ করল নরওয়ে।

২৩ জুন ২০২৬, ০০:৫৮ এএম

এগিয়ে থেকে বিরতিতে নরওয়ে

ম্যাচের ৪৩ মিনিটে পেদেরসেনের গোলে সেনেগালের বিরুদ্ধে ১-০ তে এগিয়ে নরওয়ে। প্রথমার্ধ শেষে বিরতি চলছে এখন।

২৩ জুন ২০২৬, ০০:৫৬ এএম

এগিয়ে গেল নরওয়ে

এগিয়ে গেল নরওয়ে

সেনেগালের বিপক্ষে এগিয়ে গেল নরওয়ে। ম্যাচের ৪৩ মিনিটে গোলটি করেন পেদেরসেন।

২৩ জুন ২০২৬, ০০:৫২ এএম

হলান্ডের শট ঠেকালেন মেন্দি

হলান্ডের শট ঠেকালেন মেন্দি

৩৫ মিনিটে আর্লিং হলান্ডের নেয়া শট অবিশ্বাস্য দক্ষতায় রুখে দিলেন সেনেগালের গোলরক্ষক সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। এগিয়ে যাওয়া হলো না নরওয়ের।

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম