Logo
Logo
×

Advertisement

খেলা

জার্মানির বিপক্ষে অবিস্মরণীয় জয়ে নকআউটে উঠল ইকুয়েডর

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৪:২৫ এএম

জার্মানির বিপক্ষে অবিস্মরণীয় জয়ে নকআউটে উঠল ইকুয়েডর

Advertisement

সব প্রতিকূলতা পেছনে ফেলে দুর্দান্ত লড়াইয়ে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে শেষ মুহূর্তে নকআউট পর্বের (শেষ ৩২) টিকিট নিশ্চিত করেছে ইকুয়েডর। গ্রুপ পর্বে আইভরি কোস্টের কাছে ০-১ ব্যবধানে হার এবং কুরাসাওয়ের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর এই জয় তাদের সেরা আটটি তৃতীয় স্থানে থাকা দলের একটি হিসেবে পরের রাউন্ডে জায়গা দিয়েছে।

গ্রুপসেরা হিসেবে নকআউট নিশ্চিত করা জার্মানি ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। দ্বিতীয় মিনিটে লেরয় সানের নেওয়া শট জালে জড়ালেও তার আগে আলেকসান্দার পাভলোভিচের বুট ইকুয়েডরের পেদ্রো ভিতের মুখে লাগলেও রেফারি ও ভিএআর কেউই ফাউল দেয়নি। ফলে বিতর্কিতভাবেই জার্মানির গোলটি স্বীকৃতি পায়। 

তবে পিছিয়ে পড়েও দমে যায়নি সেবাস্তিয়ান বেকাসেসের শিষ্যরা। আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ইকুয়েডর প্রথমার্ধেই নিলসন অ্যাঙ্গুলোর দুর্দান্ত দূরপাল্লার শটে সমতা ফিরিয়ে আনে। গোল হজমের পর জার্মানি রক্ষণ সামলাতেই ব্যস্ত হয়ে পড়ে।     

দ্বিতীয়ার্ধে ভিএআরের হস্তক্ষেপে জার্মানির পক্ষে দেওয়া একটি পেনাল্টি বাতিল হয়। রিপ্লেতে দেখা যায়, সানের ফাউলের পরই পেনাল্টির পরিস্থিতি তৈরি হয়েছিল। 

ম্যাচের নিয়ন্ত্রণ পুরো সময়ই ছিল ইকুয়েডরের হাতে। তবে একের পর এক সুযোগ নষ্ট করেন ভ্যালেন্সিয়া ও মোইসেস কাইসেদো। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের শেষদিকে ভিতের কর্নার থেকে রদ্রিগেজের হেডে বল পেয়ে গোলরক্ষক মানুয়েল নয়্যারকে পরাস্ত করেন গনজালো প্লাতা। তার এই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ইকুয়েডরের। 

এই জয়ে ইকুয়েডর চার পয়েন্ট নিয়ে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলের একটি হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই হলুদ জার্সিধারী সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

২০৩০ বিশ্বকাপ সম্প্রচারে ফিফা-নেটফ্লিক্স চুক্তি

২০৩০ বিশ্বকাপ সম্প্রচারে ফিফা-নেটফ্লিক্স চুক্তি

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

আরও পড়ুন

ওয়ানডেতে ৪০০ রানের ক্লাবে নেই বাংলাদেশ, পিছিয়ে জিম্বাবুয়েরও

ওয়ানডেতে ৪০০ রানের ক্লাবে নেই বাংলাদেশ, পিছিয়ে জিম্বাবুয়েরও

তুরস্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে ওনানা

তুরস্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে ওনানা

রোনালদোর ৯৮২তম গোলের রাতে আল নাসরের সহজ জয়

রোনালদোর ৯৮২তম গোলের রাতে আল নাসরের সহজ জয়

তাজিকিস্তানের ক্লাবকে ৩-১ গোলে হারাল বাংলাদেশের ফর্টিজ

তাজিকিস্তানের ক্লাবকে ৩-১ গোলে হারাল বাংলাদেশের ফর্টিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম