Logo
Logo
×

Advertisement

খেলা

নকআউটে জাপানকে পেল ব্রাজিল, কবে কখন সেই ম্যাচ?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:৪৪ এএম

নকআউটে জাপানকে পেল ব্রাজিল, কবে কখন সেই ম্যাচ?

২০২৫ সালে জাপানের সঙ্গে শেষ দেখায় হেরেছিল ব্রাজিল/ফাইল ছবি

Advertisement

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিলের নকআউট গেল সকালেই নিশ্চিত হয়ে গিয়েছিল। শেষ ৩২-এ কারা হবে তাদের প্রতিপক্ষ, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। আজ সকালে সে অনিশ্চয়তা দূর হয়ে গেছে। 

সুইডেনের সঙ্গে আজ বাংলাদেশ সময় সকালে ১-১ গোলে ড্র করেছে জাপান। তাতে গ্রুপ এফ-এ দ্বিতীয় হয়ে শেষ ৩২-এ পৌঁছায় ব্লু সামুরাইরা। জাপান এফ গ্রুপের রানার্স আপ হতেই নিশ্চিত হয়ে গেছে, তারাই হতে চলেছে নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ।

দুই দলের এই লড়াই হবে আগামী ২৯ জুন, হিউস্টনে। রাত ১১টায় শুরু হবে খেলা।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ সি-তে দুটি জয় ও একটি ড্র নিয়ে শীর্ষে থেকে পরের পর্বে উঠেছে। সেই গ্রুপে দ্বিতীয় হওয়া মরক্কো এখন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে।

ব্রাজিল ও জাপানের মধ্যে সাম্প্রতিক ইতিহাস বেশ চমকপ্রদ। গত বছর অক্টোবরে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল। ১৪টি ম্যাচের মধ্যে এটাই ছিল ব্রাজিলের বিপক্ষে জাপানের প্রথম জয়। তবে বিশ্বকাপের মঞ্চে দুই দলের দেখা হয়েছে মাত্র একবার। ২০০৬ সালে সেই ম্যাচে ব্রাজিল জাপানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল।

এবার বিশ্বকাপে জাপান ‘ডার্ক হর্স’ হিসেবে আলোচনায় আছে। গ্রুপ পর্বে তাদের পারফরম্যান্স সবার দৃষ্টি কেড়েছে। অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়রের গোলের ধারায় ব্রাজিলও দারুণ ছন্দে আছে। হিউস্টনের মাঠে এই দুই দলের লড়াই হবে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান, চোখের জলে ভাসলেন ব্রাজিল তারকা

কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান, চোখের জলে ভাসলেন ব্রাজিল তারকা

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ব্রাজিলের দল ঘোষণা, বাদ পড়েছেন একঝাঁক তারকা

ব্রাজিলের দল ঘোষণা, বাদ পড়েছেন একঝাঁক তারকা

নিষিদ্ধ হলেন নেইমার

নিষিদ্ধ হলেন নেইমার

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

আরও পড়ুন

বিশ্ব রেকর্ড গড়ার পথে রোহিত

বিশ্ব রেকর্ড গড়ার পথে রোহিত

তিন গোলের জয়ে সেমির পথে পাকিস্তান

তিন গোলের জয়ে সেমির পথে পাকিস্তান

বার্সেলোনাকে হারিয়ে সমর্থকদের আস্থা জিততে চান আলভারেজ

বার্সেলোনাকে হারিয়ে সমর্থকদের আস্থা জিততে চান আলভারেজ

রোনালদোর ৯ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব

রোনালদোর ৯ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম