|
ফলো করুন |
|
|---|---|
যুক্তরাষ্ট্রের গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়ে গেছে বহু আগেই, তাদের প্রতিপক্ষ আজ তুরস্ক; সে দলটিরও বিশ্বকাপ শেষ হয়ে গেছে আগের ম্যাচেই। তাই আজকের ম্যাচ কার্যত ‘ডেড রাবার’।
ওদিকে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া আজ মাঠে নামছে যখন, দুই দলের সামনেই আছে গ্রুপ ডি-এর দ্বিতীয় হওয়ার হাতছানি। দুই দলেরই পয়েন্ট এখন ৩ করে।
এই দুই ম্যাচের লাইভ আপডেট পেতে চোখ রাখুন যুগান্তর অনলাইনে।
২৬ জুন ২০২৬, ০৪:০৫ এএম
শেষ মুহূর্তের গোলে যুক্তরাষ্ট্রকে হারাল তুরস্ক
গুলের পুলিসিকের পায়ের ফাঁক দিয়ে বল বের করে নেন। তুরস্ক বল আদান-প্রদান করতে থাকে। উজুন পোস্টের কাছে ছিলেন। তিনি টার্নারকে কাটিয়ে বল এগিয়ে দেন এবং বলটি আয়হানের কাছে পৌঁছালে তিনি আলতো টোকায় গোল করেন।
পুরো ঘটনাটা ঘটল ম্যাচের শেষ মুহূর্তে, যোগ করা সময়েরও শেষে। এই গোলই তুরস্কের জয় নিশ্চিত করে দিল।
২৬ জুন ২০২৬, ০৪:০০ এএম
গোলশূন্য ড্রয়ে রানার্স আপ হয়ে নকআউটে অস্ট্রেলিয়া
প্যারাগুয়ে-অস্ট্রেলিয়ার ম্যাচটা গোলশূন্য ড্র নিয়েই শেষ হলো। আর তাতেই গ্রুপ রানার্স আপ হওয়াটা নিশ্চিত হয়ে গেছে অজিদের।
২৬ জুন ২০২৬, ০৩:১৩ এএম
৪৯ মিনিটে সমতা ফেরাল যুক্তরাষ্ট্র
আবারও সেটপিসে সর্বনাশ হলো তুরস্কের। মাচেড় ৪৯ মিনিটে যুক্তরাষ্ট্র সেটপিস পেয়েছিল। তাৎক্ষনিকভাবে বলটা ক্লিয়ার করলেও শেষ পর্যন্ত সেটা গিয়ে পড়ে সেবাস্তিয়ান বেয়ারহল্টারের পায়ে। বক্সের একটু বাইরে থেকে তার আগুনে শট গিয়ে আছড়ে পড়ে জালে। ম্যাচে ফেরে ২-২ সমতা।
২৬ জুন ২০২৬, ০২:৫৮ এএম
এগিয়ে থেকে বিরতিতে তুরস্ক, গোলের অপেক্ষায় অন্য ম্যাচ
ম্যাচের শুরুতে যুক্তরাষ্ট্র এগিয়ে গেলেও তুরস্ক দারুণভাবে জবাব দিয়েছে। আর্দা গুলের আর অরকুন ককচুর ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে দলটি।
এদিকে অস্ট্রেলিয়া-প্যারাগুয়ে ম্যাচ বিরতিতে গেছে গোলের অপেক্ষায় থেকে। স্কোরলাইন এখনও ০-০।
২৬ জুন ২০২৬, ০২:৩৩ এএম
ককচুর গোলে এগিয়েই গেল তুরস্ক
ওপাশে গোল হজম করতে করতেও বেঁচে গিয়েছিল তুরস্ক। এবার দলটা গোলই করে বসল। ৩০ মিনিটে বুরাক ইলমাজের পাস থেকে গোলটা করে বসলেন অরকুন ককচু।
২৬ জুন ২০২৬, ০২:৩২ এএম
অফসাইডে বাতিল যুক্তরাষ্ট্রের গোল
২৮ মিনিটে যুক্তরাষ্ট্র তুরস্কের জালে বল জড়িয়েছিল। তবে সেটা বাতিল হলো অফসাইডে। বল রিসিভ করার সময় অফসাইডে ছিলেন বল জালে জড়ানো মার্ক ম্যাকেঞ্জি।
২৬ জুন ২০২৬, ০২:২৫ এএম
সমতায় থেকে হাইড্রেশন ব্রেকে ২ ম্যাচই
দুই ম্যাচের দুটিই এখন পর্যন্ত সমতায়। তবে হাইড্রেশন ব্রেকের আগ পর্যন্ত রোমাঞ্চ ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও তুরস্কের ম্যাচটিই। ৩ মিনিটে যুক্তরাষ্ট্রের গোলের জবাব তুরস্ক দিয়েছে ১০ মিনিটে।
ওদিকে অস্ট্রেলিয়া-প্যারাগুয়ে ম্যাচও হাইড্রেশন ব্রেকে গেছে সমতায় থেকে। এই ম্যাচে অবশ্য গোলের দেখা মেলেনি এখন পর্যন্ত।
২৬ জুন ২০২৬, ০২:১৬ এএম
তুরস্কের প্রথম বিশ্বকাপ গোলটা করলেন গুলের
আগের দুই ম্যাচ খেলে গোল পায়নি তুরস্ক। বিদায় নিতে হয়েছে শেষ ম্যাচের আগেই। তবে ডেড রাবারে এসে প্রথম গোলের দেখা পেল দলটি। গোলটি করলেন আর্দা গুলের।
তাতে অবশ্য যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের দোষও আছে বৈকি! যুক্তরাষ্ট্র রক্ষণে খুবই ঢিলেঢালা ছিল। ম্যাকেনজি এবং রবিনসনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, তুরস্ক দ্রুত পাল্টা আক্রমণে ওঠে। গুলের ম্যাট টার্নারকে পরাস্ত করে গোল দিয়ে সমতা ফেরান।
২৬ জুন ২০২৬, ০২:০৫ এএম
৩ মিনিটেই তুরস্কের জালে গোল, এগিয়ে গেল যুক্তরাষ্ট্র
এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র খেলছে দারুণ আক্রমণাত্মক ফুটবল। শেষ ম্যাচেও তার ছাপ রাখল স্বাগতিকরা। কর্নার থেকে ভেসে আসা বল গোলপোস্টের ডান পাশে ফাঁকায় পেয়ে গিয়েছিলেন অস্টেন ট্রাস্টি, কোণটা অবশ্য দুরূহই ছিল। সেখান থেকেই ট্রাস্টির শট কাছের পোস্ট দিয়ে জড়াল জালে। যুক্তরাষ্ট্র এগিয়ে গেল ম্যাচের ৩ মিনিটেই!
