Logo
Logo
×

Advertisement

খেলা

শেষ মুহূর্তের গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়েও বিদায় নিল তুরস্ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:৩৮ এএম

শেষ মুহূর্তের গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়েও বিদায় নিল তুরস্ক

সংগৃহীত

Advertisement

গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুরস্ক ৩-২ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। কান আয়হানের শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে তুরস্ক। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে বিশ্বকাপ আয়োজক দেশটি প্রথমবারের মতো হারের মুখ দেখল।

গ্রুপ ‘ডি’-তে আগেই চ্যাম্পিয়ন হওয়া যুক্তরাষ্ট্র এই ম্যাচে নয়টি পরিবর্তন এনেছিল। আগামী বুধবার বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর কথা মাথায় রেখে মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছিল। অন্যদিকে তুরস্ক এই ম্যাচের আগে পরপর দুটি হারে বিদায় নিশ্চিত হয়েছিল। প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার কাছে হারের পর একটিও গোল না করে মাঠে নেমেছিল তারা।

মাত্র তিন মিনিটের মধ্যে গোল করে যুক্তরাষ্ট্র এগিয়ে যায়। কর্নার থেকে বল পেয়ে সেলটিকের ডিফেন্ডার অস্টেন ট্রাস্টি বাঁ পায়ে সজোরে শট নেন। এটা ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল এবং বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দ্রুততম গোল।

তবে তুরস্ক দমে যায়নি। ৬২টি প্রচেষ্টায় গোলহীন থাকার পর ৬৩তম চেষ্টায় গোল এলো তাদের। ১০ মিনিটে রিয়াল মাদ্রিদের আর্দা গুলের মার্ক ম্যাকেঞ্জিকে ধোঁকা দিয়ে বল ডানদিকে পাঠান বারিস ইলমাজের কাছে। তার ক্রস থেকে গুলের সমতা ফেরান।

৩১ মিনিটে প্রথমবার পিছিয়ে পড়ে যুক্তরাষ্ট্র। গুলার এরেন এলমালির ওভারল্যাপিং রান দেখে বাঁ দিক থেকে বল পাঠান। সেখান থেকে ইলমাজ বল ঠেলে দেন গোলে।

বিরতির পর ৪৯ মিনিটে ম্যাকেঞ্জির লং থ্রো থেকে বল পান সেবাস্তিয়ান বেয়ারহল্টার। তার জোরালো নিচু শটে সমতা ফেরে। ঘড়ির কাঁটা ৬০ মিনিট ছুঁতেই মাঠে নামলেন ক্রিস্টিয়ান পুলিসিচ। 

‘ক্যাপ্টেন আমেরিকা’ নামে পরিচিত এই তারকা প্যারাগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে চোটের কারণে মাঠ ছেড়েছিলেন। দর্শকরা ‘ইউএসএ’ চিৎকারে মাঠ মাতিয়ে দেন। মাঠে নেমে সক্রিয়ও ছিলেন পুলিসিচ। কয়েকটি দারুণ রান নিয়েছিলেন, কিন্তু গোল হলো না।

৭২ মিনিটে ইলদিজের শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়। তবে অতিরিক্ত সময়ে আয়হান কাছ থেকে বল জালে ঠেলে দিলে স্টেডিয়ামে তুরস্কের আনন্দ ছড়িয়ে পড়ে।

তবে এই জয়ের বহু আগেই বিশ্বকাপ শেষ হয়ে গেছে তুরস্কের। প্রথম দুই ম্যাচে হেরে আগেই বিদায় নিশ্চিত ছিল তাদের। এই জয় তাদেরকে স্রেফ সান্ত্বনাই দিতে পেরেছে তাই।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

১২ বছরে তৃতীয় বার কোপা আমেরিকা আয়োজন করবে যুক্তরাষ্ট্র

১২ বছরে তৃতীয় বার কোপা আমেরিকা আয়োজন করবে যুক্তরাষ্ট্র

১৭ বছরেই ইতিহাস, যুক্তরাষ্ট্রের সেরার পুরস্কার এখন ‘বাংলাদেশের’ সুলিভানের

১৭ বছরেই ইতিহাস, যুক্তরাষ্ট্রের সেরার পুরস্কার এখন ‘বাংলাদেশের’ সুলিভানের

২০২৮ সালে আবারও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে

২০২৮ সালে আবারও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

আরও পড়ুন

ট্রিপল জাম্পে নতুন ইতিহাস, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা

ট্রিপল জাম্পে নতুন ইতিহাস, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা

গোলের চেয়ে লাল কার্ডের সংখ্যা বেশি, দুঃস্বপ্নের মৌসুম ম্যানইউর

গোলের চেয়ে লাল কার্ডের সংখ্যা বেশি, দুঃস্বপ্নের মৌসুম ম্যানইউর

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার যে কীর্তি গড়লেন দ. আফ্রিকান অলরাউন্ডার

১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার যে কীর্তি গড়লেন দ. আফ্রিকান অলরাউন্ডার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম