Logo
Logo
×

Advertisement

খেলা

মেজর লিগ সকারে মেসির বিপক্ষে খেলতে পারেন নেইমার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৬:০৬ পিএম

মেজর লিগ সকারে মেসির বিপক্ষে খেলতে পারেন নেইমার

Advertisement

দীর্ঘ ইনজুরি কাটিয়ে প্রায় ৯৮১ দিন পর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। এই প্রত্যাবর্তনে আবেগঘন মুহূর্তে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন তিনি। তবে তার ফেরা নিয়ে আলোচনার পাশাপাশি সবচেয়ে বেশি নজর কেড়েছে ক্লাব ভবিষ্যৎ নিয়ে নতুন সিদ্ধান্ত।

সান্তোস ছাড়ার পর মেজর লিগ সকারের ক্লাব এফসি সিনসিনাটিতে যোগ দেওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা থেকে সরে এসেছেন নেইমার। ফলে যুক্তরাষ্ট্রে লিওনেল মেসির সঙ্গে সম্ভাব্য পুনর্মিলনের সুযোগও আপাতত বন্ধ হয়ে গেছে।

বিশ্বকাপে জাতীয় দলের শেষ ম্যাচে মাঠে নেমে তিনি দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব রাখলেও তার ক্লাব ক্যারিয়ার নিয়ে চলছিল এমএলএসে যাওয়ার আলোচনা।

‘দ্য অ্যাথলেটিক’-এর সাংবাদিক টম বোগার্টের তথ্য অনুযায়ী, লিখিত চুক্তির অভাব এবং আলোচনায় অগ্রগতি না হওয়ায় এফসি সিনসিনাটির সঙ্গে সব ধরনের আলোচনা থেকে সরে আসেন নেইমার। এর আগে ক্লাবের দুই কর্মকর্তা ক্রিস অলব্রাইট ও জেফ বার্ডিং ব্রাজিলে গিয়ে নেইমার ও তার বাবার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তবে সেই বৈঠক আনুষ্ঠানিক চুক্তিতে রূপ নেয়নি।

জানা গেছে, খেলোয়াড় দলে ভেড়ানোর বিষয়ে ক্লাবটির পর্যাপ্ত আগ্রহ ও স্পষ্ট পরিকল্পনা না থাকায় শেষ পর্যন্ত আলোচনা বন্ধ করে দেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

আর্থিক শর্তে সন্তুষ্ট হলে তিনি যুক্তরাষ্ট্রে খেলতে আগ্রহী ছিলেন, কিন্তু নির্দিষ্ট কোনো প্রস্তাব না পাওয়ায় পুরো প্রক্রিয়া থেমে যায়।

তবে সিনসিনাটির সঙ্গে আলোচনা শেষ হলেও মেজর লিগ সকারে খেলার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি নেইমারের জন্য। প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে অন্য কোনো ক্লাব থেকে উপযুক্ত প্রস্তাব এলে তিনি যুক্তরাষ্ট্রের ফুটবলে খেলার বিষয়ে এখনো আগ্রহী আছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আর্জেন্টিনার মাটিতে ফেরার সম্ভাবনা মেসির

আর্জেন্টিনার মাটিতে ফেরার সম্ভাবনা মেসির

সান্তোসে বড় পদ পেলেন নেইমারের বাবা

সান্তোসে বড় পদ পেলেন নেইমারের বাবা

চুপিসারে মেসির কীর্তির পিছু নিলেন ভালভার্দে

চুপিসারে মেসির কীর্তির পিছু নিলেন ভালভার্দে

গোল্ডেন বুট নিশ্চিত করে নতুন রেকর্ড গড়লেন মেসি

গোল্ডেন বুট নিশ্চিত করে নতুন রেকর্ড গড়লেন মেসি

মেসি-ম্যারাডোনার ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

মেসি-ম্যারাডোনার ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

রোনালদোর বিদায়ে নেইমারের ‘এক শব্দের’ বার্তা

রোনালদোর বিদায়ে নেইমারের ‘এক শব্দের’ বার্তা

আরও পড়ুন

তিন গোলের জয়ে সেমির পথে পাকিস্তান

তিন গোলের জয়ে সেমির পথে পাকিস্তান

বার্সেলোনাকে হারিয়ে সমর্থকদের আস্থা জিততে চান আলভারেজ

বার্সেলোনাকে হারিয়ে সমর্থকদের আস্থা জিততে চান আলভারেজ

রোনালদোর ৯ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব

রোনালদোর ৯ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম