দেম্বেলের হ্যাটট্রিকে গ্রুপ সেরা ফ্রান্স, জিতে টিকে রইল সেনেগাল
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:০৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
‘আই’ গ্রুপের ম্যাচে বোস্টনে ফ্রান্সের বিপক্ষে শেষ ম্যাচে তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডকে ছাড়াই মাঠে নেমছে নরওয়ে।
অন্য ম্যাচে টরন্টোতে বিশ্বকাপের আরেক ম্যাচে মুখোমুখি হচ্ছে সেনেগাল ও ইরাক। দুদলই নিজেদের প্রথম দুই ম্যাচে হেরেছে।
২৬ জুন ২০২৬, ২১:০৪ পিএম
দেম্বেলের হ্যাটট্রিকে গ্রুপ সেরা ফ্রান্স, জিতে টিকে রইল সেনেগাল
‘আই’ গ্রুপের ম্যাচে বোস্টনে ফ্রান্সের বিপক্ষে দেম্বেলের ইতিহাস গড়া হ্যাটট্রিকে গ্রুপ সেরা হিসেবে নকআউটে গেল ফ্রান্স। এদিন ৩২ মিনিটের ভেতর হ্যাটট্রিক পূরণ করে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রততম হ্যাটট্রিক করেন দেম্বেলে।
নরওয়ে ২১ মিনিটে একটি গোল শোধ করলেও পেনাল্টি মিসের কারণে আর ব্যবধান বাড়াতে পারেনি, তবে খেলা শেষের দুই মিনিট আগে দেজিরে দুয়ের গোলে শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় পায় ফ্রান্স। গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটে যাচ্ছে নরওয়ে।
গ্রুপের অন্য ম্যাচে টরন্টোতে ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে টিকে রইলো সেনেগাল। তৃতীয় স্থানের ১২ দলের মধ্যে ৫ নাম্বারে অবস্থান করছে দলটি।
২৬ জুন ২০২৬, ২০:৪৫ পিএম
৪ গোলে এগিয়ে সেনেগাল
ইরাকের বিপক্ষে ৪–০ গোলে এগিয়ে গেল সেনেগাল। ৭১ মিনিটে নিজেদের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন পাপে গেই।
২৬ জুন ২০২৬, ২০:৩৩ পিএম
৩–০ গোলে এগিয়ে গেল সেনেগাল
বিরতির পর মাঠে নেমেই ইরাকের বিপক্ষে ২–০ গোলে এগিয়ে যায় সেনেগাল। ম্যাচের ৫৬ মিনিটে গোলটি করেছেন ইসমাইলা সার।
নিজেদের অর্ধে জিদান ইকবালের বড় ধরনের ভুলে বল চলে যায় লামিন কামারার পায়ে। তিনি নিঃস্বার্থভাবে পাশে থাকা ইসমাইলা সারকে বল বাড়িয়ে দেন। এত কাছ থেকে সার গোল করতে ভুল করেননি।
এরপর ৫৯ মিনিটে তৃতীয় গোলটি পেয়ে যায় সেনেগাল। দারুণ এক শটে বদলি হিসেবে মাঠে নামার ২ মিনিটের মাথায় এই গোলটি করেন পাপে গেই।
২৬ জুন ২০২৬, ২০:২৭ পিএম
পেনাল্টি মিস করল নরওয়ে
ফ্রান্সের বিপক্ষে বিরতির পরপরই পেনাল্টি পেয়েছিল নরওয়ে। বক্সের ভেতর অস্কার বব ফাউলের শিকার হলে এই পেনাল্টিটি পায় নরওয়ে। কিন্তু ইয়ুর্গেন স্ত্রান্ড লার্সেনের দুর্বল পেনাল্টি ঠেকিয়ে দিয়েছেন ফ্রান্স গোলরক্ষক মাইক মিয়াঁন।
২৬ জুন ২০২৬, ১৯:৫৩ পিএম
দেম্বেলের হ্যাটট্রিক নিয়ে বিরতিতে ফ্রান্স, এগিয়ে সেনেগাল
দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়ের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে ফ্রান্স।
ম্যাচের ৩২ মিনিটে নরওয়ের বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক করলেন ফরাসি তারকা উসমান দেম্বেলে।
এর আগে ২০ মিনিট ও ৭ মিনিটে দুই গোল করেন পিএসজির এ তারকা।
দুই গোলে পিছিয়ে থাকার পর এক গোল শোধ করে নরওয়ে। ২১ মিনিটে গোলটি করেন থেলোনিয়াস আসগার্ড।
অন্যদিকে গ্রুপের আরেক ম্যাচে টরন্টোতে ১০ জনের ইরাকের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে সেনেগাল।
২৬ জুন ২০২৬, ১৯:৩৮ পিএম
অসাধারণ হ্যাটট্রিক দেম্বেলের
ম্যাচের ৩২ মিনিটে নরওয়ের বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক করলেন ফরাসি তারকা উসমান দেম্বেলে।
এর আগে ২০ মিনিট ও ৭ মিনিটে দুই গোল করেন পিএসজির এ তারকা।
২৬ জুন ২০২৬, ১৯:৩১ পিএম
দশ জনের দলে ইরাক
সেনেগালের বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটে লাল কার্ড দেখেছেন ইরাকের রেবিন সুলাকা। সাদিও মানেকে ফাউল করে নিশ্চিত গোলের সুযোগ থেকে বঞ্চিত করায় এই কার্ডটি দেখেছেন সুলাকা।
২৬ জুন ২০২৬, ১৯:৩০ পিএম
এক গোল শোধ করল নরওয়ে
দেম্বেলের দুর্দান্ত জোড়া গোলের পর এক গোল শোধ করেছে নরওয়ে। ২১ মিনিটে গোলটি করেন থেলোনিয়াস আসগার্ড।
২৬ জুন ২০২৬, ১৯:২৫ পিএম
দেম্বেলের জোড়া গোল
দুর্দান্ত জোড়া গোলে ফ্রান্সকে ২–০ ব্যবধানে এগিয়ে দিলেন উসমান দেম্বেলে। ম্যাচের ৭ মিনিটে বক্সের ভেতর দারুণ এক শটে প্রথম গোল করেন এই পিএসজি তারকা।
২৬ জুন ২০২৬, ১৯:১৫ পিএম
দেম্বেলের গোলে এগিয়ে ফ্রান্স
ম্যাচের প্রথম সেকেন্ড থেকেই আক্রমণের যাওয়ার সুফল পেয়েছে ফ্রান্স। এগিয়ে যেতে দলটির সময় লেগেছে মাত্র ৭ মিনিট। বক্সের ভেতর দারুণ এক শটে গোলটি করেন এই পিএসজি তারকা। এই গোলে সহায়তা এমবাপ্পের।
নরওয়ের বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলছে ফ্রান্স। ম্যাচের ২৫ সেকেন্ডের মধ্যে বল বারে মারেন এমবাপ্পে। একটু পর ফ্রান্সের আরও একটি আক্রমণ ঠেকাতে হয় নরওয়েকে।
২৬ জুন ২০২৬, ১৯:১৩ পিএম
এগিয়ে গেল সেনেগাল
টরন্টোতে ম্যাচের ৪ মিনিটেই ইরাকের বিপক্ষে হাবিব দিয়ারার গোলে এগিয়ে গেছে সেনেগাল।
২৬ জুন ২০২৬, ১৯:১০ পিএম
ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা
ফ্রান্স–নরওয়ে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হচ্ছে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতদের প্রতি শোক ও শ্রদ্ধা জানিয়ে এই নীরবতা পালন করা হয়েছে।
