Logo
Logo
×
   

খেলা

সাইবারির পেনাল্টি জড়াল জালে, জিতল মরক্কো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৭:০৯ এএম

সাইবারির পেনাল্টি জড়াল জালে, জিতল মরক্কো

দুই দলের গায়েই লেগে আছে ডার্ক হর্স তকমা। সেই নেদারল্যান্ডস আর মরক্কো মুখোমুখি আজ। 

এই ম্যাচের লাইভ আপডেট জানতে চোখ রাখুন যুগান্তর অনলাইনে।

৩০ জুন ২০২৬, ০৩:৫৪ এএম

সাইবারির পেনাল্টি জড়াল জালে, জিতল মরক্কো

ইসমাইল সাইবারি ব্যর্থ হলেন না। তার শট গিয়ে আছড়ে পড়ল জালে। মরক্কো পেনাল্টি শ্যুটআউটে জিতল ৩-২ গোলে।

৩০ জুন ২০২৬, ০৩:৫৩ এএম

সামারভিলও ব্যর্থ!

সামারভিলের শট ঠেকিয়ে দিলেন বুনো। ম্যাচ পয়েন্ট মরক্কো!

৩০ জুন ২০২৬, ০৩:৫২ এএম

আশরাফ হাকিমিও মিস করলেন!

মরক্কোর এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ ছিল। তবে আশরাফ হাকিমি শটটা নিলেন বাম পাশের পোস্ট লক্ষ্য করে, বল জালে জড়াল না আর! মিস! ২-২ তেই রইল স্কোরলাইন!

৩০ জুন ২০২৬, ০৩:৫১ এএম

মিস করলেন টিম্বার

কুইন্টেন টিম্বার শট নিলেন লক্ষ্যের অনেক বাইরে দিয়ে! মিস!


৩০ জুন ২০২৬, ০৩:৫০ এএম

২-২!

ভের্গহর্স্টের শট আছড়ে পড়ল জালে। এরপর মরক্কোর তালবিও স্পটকিক থেকে সাফল্য পেয়েছেন। ২-২

৩০ জুন ২০২৬, ০৩:৪৯ এএম

গোলরক্ষকের হাতে লেগে জালে জড়াল রাহিমির শট

সুফিয়ান রাহিমির এই শটটাকেও ঠেকিয়ে দিয়েছিলেন ভেরব্রুগেন। তবে তার হাত ফসকে বলটা গিয়ে জড়াল জালে।

নেদারল্যান্ডস ১-১ মরক্কো

৩০ জুন ২০২৬, ০৩:৪৮ এএম

এবার পেনাল্টি মিস ক্লুইভার্ডের

জাস্টিন ক্লুইভার্ট বুনোকে ফাঁকি দিয়েছিলেন। তবে তাকে অন্য পাশে পাঠিয়ে নিজেই শট নিলেন বাইরে।

নেদারল্যান্ডস ১-০ মরক্কো

৩০ জুন ২০২৬, ০৩:৪৭ এএম

বল আকাশে মারলেন আইনানুই

বলটা আকাশে মারলেন নেইল এল আইনানুই। মরক্কো সমতা ফেরাতে পারল না।

নেদারল্যান্ডস ১-০ মরক্কো

৩০ জুন ২০২৬, ০৩:৪৬ এএম

টাইব্রেকারে এগিয়ে গেল নেদারল্যান্ডস, গোল কুপমাইনার্সের

পেনাল্টি শ্যুটআউটের প্রথম শটটা নিলেন কুপমাইনার্স। তিনি ডান পাশের পোস্টে শট নিলেন। ইয়াশিন বুনোও একই দিকে ঝাঁপ দিলেন। তবে শটের জোর তার হাত ফাঁকি দিয়ে বলটাকে নিয়ে গেল জালে। 

নেদারল্যান্ডস ১-০ মরক্কো

৩০ জুন ২০২৬, ০৩:৪০ এএম

যোগ করা সময়েও ফল এল না, খেলা যাচ্ছে পেনাল্টি শ্যুটআউটে

নির্ধারিত ৯০ মিনিট শেষে ফল আসেনি। এরপর ৩০ মিনিটেও ফল বের করতে পারেনি কোনো দল। খেলা তাই যাচ্ছে পেনাল্টি শ্যুট আউটে

৩০ জুন ২০২৬, ০৩:১৩ এএম

ভেরবুগেনের অবিশ্বাস্য সেভ, গোল পেল না মরক্কো

অতিরিক্ত সময়ের সপ্তম মিনিট চলছে। ঠিক এই সময় গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন রাহিমি। তবে তার শট ঠেকিয়ে দিয়েছেন নেদারল্যান্ডস গোলরক্ষক ভেরবুগেন। আর তাতেই ম্যাচে সমতা রইল ১-১ এ!

৩০ জুন ২০২৬, ০২:৫৭ এএম

৯১ মিনিটে ঈসার গোলে সমতা ফেরাল মরক্কো

৯১ মিনিটে ঈসার গোলে সমতা ফেরাল মরক্কো

বদলি খেলোয়াড় তালবি বক্সে একটা লং বল ফেলেছিলেন বাম পাশ থেকে। সেই ক্রসে মাথা ছুঁইয়ে বলটা জালে আছড়ে ফেলেন ঈসা দিওপ। ৯১ মিনিটে তার এই গোল সমতায় ফেরাল মরক্কোকে। 

৩০ জুন ২০২৬, ০২:৩৭ এএম

গাকপোর গোলে এগিয়ে গেল নেদারল্যান্ডস

গাকপোর গোলে এগিয়ে গেল নেদারল্যান্ডস

প্রতি আক্রমণে বক্সে উঠে এসেছিলেন সামারভিল, তার পাশে ছিলেন গাকপো। পেছন থেকে ফাউলের শিকার হলেও পাসটা গাকপো পর্যন্ত পৌঁছে দেন সামারভিল। ফাউল গাকপোকেও করা হলো বটে, কিন্তু বলটা ঠিকই জালে জড়ালেন লিভারপুল ফরোয়ার্ড। ৭১ মিনিটে ১-০ গোলে এগিয়ে গেল নেদারল্যান্ডস।


৩০ জুন ২০২৬, ০২:০০ এএম

বিরতির আগে গোল পেল না কোনো দলই

দুই দলই সুযোগ তৈরি করেছে বেশ। তবে মরক্কোই এক্ষেত্রে এগিয়ে ছিল। ইসমাইল সাইবারি তো বাম পাশ থেকে ভেসে আসা ক্রসে পোস্টে ফাঁকায় দাঁড়িয়েও বলে পা ছোঁয়াতে পারেননি। এর আগে পরে দুই দলই সুযোগ নষ্ট করেছে দেদারসে, যার ফলে গোল কোনো দলই পায়নি। বিরতিতে দুই দল গেল ০-০ সমতা নিয়ে।

৩০ জুন ২০২৬, ০১:১৬ এএম

নেদারল্যান্ডস দলও পূর্ণশক্তিরই

নেদারল্যান্ডসও আজ তাদের পুরো শক্তির দলই পেয়েছে। কোচ রোনাল্ড কোম্যান তাদেরকে নামিয়েছেন ৩-৪-৩ ছকে।

নেদারল্যান্ডস একাদশ:
ভেরবুগেন;
ফন হেক, ফন ডাইক,আকে;
ফন ডি ভেন, ডি ইয়ং, গ্রাভেনবার্চ, ডামফ্রিজ;
সামারভিল, ব্রবি, গাকপো

৩০ জুন ২০২৬, ০১:১৪ এএম

পূর্ণশক্তির দল নিয়ে নেমেছে মরক্কো

মরক্কো আজ খেলছে তাদের চিরচেনা ৪-২-৩-১ ছকে। চোট বা কার্ড সমস্যা নেই, তাই পূর্ণ শক্তির দল নিয়েই নামছে আফ্রিকান এই পরাশক্তি।

মরক্কো একাদশ-
বোনো;
হাকিমি, দিওপ, চাদি রিয়াদ, মাজরাউই;
আইয়ুব বুয়াদ্দি, এল আয়নাউই;
ব্রাহিম দিয়াজ, উনাহি, এল খান্নোস;
ইসমাইল সাইবারি

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম