Logo
Logo
×

Advertisement

খেলা

খেলার মাঠে এন্ড্রিকের আঙুলে টেপ পেঁচানোর রহস্য ফাঁস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৬:২৩ পিএম

খেলার মাঠে এন্ড্রিকের আঙুলে টেপ পেঁচানোর রহস্য ফাঁস

এন্ড্রিক ফেলিপে। ছবি: সংগৃহীত

Advertisement

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ চলাকালীন তরুণ স্ট্রাইকার এন্ড্রিক ফেলিপের একটি বিশেষ সিদ্ধান্ত ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে। ১৯ নম্বর জার্সিধারী এই ব্রাজিলিয়ান তারকা যখন বাঁ হাতের অনামিকায় সাদা রঙের টেপ বা ব্যান্ডেজ পেঁচিয়ে মাঠে নামেন, তখন থেকেই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানামুখী গুঞ্জন শুরু হয়। অবশেষে সেই রহস্যের জট খুলেছে এবং তরুণ এই ফুটবলারের এমন মিষ্টি কাণ্ড দেখে নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন।

ব্রাজিলের শীর্ষস্থানীয় দৈনিক সংবাদপত্র  গ্লোবো জানায়,  মূলত ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নিয়মের কারণেই এন্ড্রিককে এই কৌশল অবলম্বন করতে হয়েছে। ফুটবলের নিয়মানুযায়ী, মাঠে কোনো খেলোয়াড় আংটি, চেইন বা ব্রেসলেটের মতো কোনো ধরনের অলঙ্কার বা বিপজ্জনক বস্তু পরিধান করতে পারেন না। ম্যাচ শুরুর আগে রেফারিরা পুঙ্খানুপুঙ্খভাবে খেলোয়াড়দের এই সুরক্ষা পরীক্ষা করে থাকেন। ফলে স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার দেওয়া বিয়ের আংটিটি খুলে রেখেই এন্ড্রিককে মাঠে নামতে হয়েছিল। তবে আংটি না থাকলেও স্ত্রীর প্রতি ভালোবাসার চিহ্ন হিসেবে তিনি সেই নির্দিষ্ট আঙুলটিতে সাদা টেপ জড়িয়ে নেন, যা মূলত তার বিয়ের আংটির একটি প্রতীকী বিকল্প।

খেলার মাঠে এন্ড্রিকের এমন রোমান্টিক অঙ্গভঙ্গি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একাংশ তার এই ভালোবাসার প্রকাশ দেখে মুগ্ধ হয়ে তাকে আধুনিক যুগের ‘শেষ রোমান্টিক’ ব্যক্তি বলে আখ্যা দিয়েছেন। আবার অনেকেই বিষয়টি নিয়ে রসাত্মক মিম তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম জমিয়ে তুলেছেন। নিয়মের বেড়াজাল মেনেও স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের এই অনন্য উপায় ফুটবল বিশ্বে এখন বেশ প্রশংসিত হচ্ছে।


Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

সৌদি লিগে গিয়ে ইসলামের ছায়াতলে, এবার ওমরায় ব্রাজিলের নারী ফুটবলার

সৌদি লিগে গিয়ে ইসলামের ছায়াতলে, এবার ওমরায় ব্রাজিলের নারী ফুটবলার

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’

বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রেখেছেন ‘কেনদ্রিক’

সিঙ্গাপুরের জালে ব্রাজিলের সেভেনআপ

সিঙ্গাপুরের জালে ব্রাজিলের সেভেনআপ

‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, জাতীয় দলে ফেরার আশা রাখছেন নেইমার

‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, জাতীয় দলে ফেরার আশা রাখছেন নেইমার

ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

আরও পড়ুন

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে ‘আহত’ মামদানি

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে ‘আহত’ মামদানি

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে ‘চিরশত্রু’ বানিয়ে দেওয়া সেই ফকল্যান্ড এবার ইতিহাস গড়ল ক্রিকেটে

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে ‘চিরশত্রু’ বানিয়ে দেওয়া সেই ফকল্যান্ড এবার ইতিহাস গড়ল ক্রিকেটে

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

আইসিসির মোট সম্পদ কত টাকা?

আইসিসির মোট সম্পদ কত টাকা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম