Logo
Logo
×

Advertisement

খেলা

টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, নেতৃত্বে হৃদয়

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:১৮ এএম

টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, নেতৃত্বে হৃদয়

Advertisement

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়মিত অধিনায়ক লিটন দাসকে বিশ্রাম দিয়ে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়কে।

দল থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারি ও সৌম্য সরকার। লিটন দাস ও পেসার তাসকিন আহমেদকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বি। 

তিন ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। আগামী ১৫ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই। ১৭ জুলাই দ্বিতীয় এবং ১৯ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল

তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মো. সাইফ উদ্দিন ও আবদুল গাফফার সাকলাইন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পাকিস্তানের কাছে হেরে থামল বাংলাদেশের স্বর্ণের স্বপ্ন

পাকিস্তানের কাছে হেরে থামল বাংলাদেশের স্বর্ণের স্বপ্ন

৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড

৭০ বছরে ক্রিকেট খেলে বিশ্বরেকর্ড

ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস

ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস

জাতীয় দলেও ট্রিপল সেঞ্চুরি করতে চান হৃদয়

জাতীয় দলেও ট্রিপল সেঞ্চুরি করতে চান হৃদয়

হৃদয়ের অপরাজিত ৩৫০ রানে ভাঙল ৭৭ বছরের রেকর্ড

হৃদয়ের অপরাজিত ৩৫০ রানে ভাঙল ৭৭ বছরের রেকর্ড

দক্ষিণ আফ্রিকার মাটিতে হৃদয়ের ইতিহাস

দক্ষিণ আফ্রিকার মাটিতে হৃদয়ের ইতিহাস

আরও পড়ুন

নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল শ্রীলংকা

নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল শ্রীলংকা

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম