Logo
Logo
×

Advertisement

খেলা

ভোজিনিয়া নাকি মার্তিনেজ, কে এগিয়ে?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:২১ পিএম

ভোজিনিয়া নাকি মার্তিনেজ, কে এগিয়ে?

Advertisement

স্পেনকে রুখে দিয়ে এবারের বিশ্বকাপে চমক দেখিয়েছে কেপ ভার্দে। ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে গোলপোস্ট অক্ষত রেখে বিশ্বব্যাপী নজর কেড়েছেন তাদের গোলকিপার ভোজিনিয়া। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বেড়েছে লাফিয়ে লাফিয়ে। আর্জেন্টিনার বিপক্ষে বিশেষ নজরে থাকবেন এ গোলকিপার। 

আগামীকাল (শনিবার) বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপের শেষ ৩২-এ আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। ভোজিনিয়ার লড়াই হবে লিওনেল মেসির সঙ্গে। স্পেনের বিপক্ষে যেভাবে একের পর এক সেভে চমক দেখিয়েছিলেন, আর্জেন্টিনা অধিনায়ককে সেভাবে কি রুখে দিতে পারবেন তিনি? সেই উত্তর মিলবে আর কয়েক ঘণ্টা পরই। তবে নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছেন তিনি। 

গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে দুটিতে ক্লিনশিট রেখেছেন ভোজিনিয়া। স্পেনের বিপক্ষে সাতটি সেভ তার, তবে উরুগুয়ে তার দুর্গ ভেঙে দুটি গোল করেছিল। পালটা দুটি গোলে কেপ ভার্দে সেই ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি করে। সৌদি আরবের বিপক্ষে তিনটি শট ঠেকিয়ে দেন ভোজিনিয়া। সব মিলিয়ে তিন ম্যাচে দুটি ক্লিন শিট ও ১০টি সেভ তার। 

এদিকে বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজও আলোচনায়। তিনি কি পারবেন ভোজিনিয়াকে ছাপিয়ে যেতে! গত আসরের গোল্ডেন গ্লাভস জয়ীকে আসলে সেভাবে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান পরীক্ষাই নিতে পারেনি।

তিন ম্যাচে দুটি ক্লিন শিট তার। আর্জেন্টিনার দৃঢ় রক্ষণভাগ চিড়ে তার দিকে দুই দল একটি করে শট নিতে পেরেছে। এর মধ্যে জর্ডানের কাছে গোল হজম করেছেন তিনি। তবে অস্ট্রিয়ার বিরুদ্ধে একটি সেভ রয়েছে তার। আলজেরিয়ার বিপক্ষেও কোনো পরীক্ষা তাকে দিতে হয়নি।

স্পেনকে ছাপিয়ে আর্জেন্টিনার ধারালো আক্রমণভাগ নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া। ভোজিনিয়াকে নিশ্চয়ই বিশাল ও চ্যালেঞ্জিং পরীক্ষার সামনে দাঁড়াতে হচ্ছে। 

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ যারা

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ যারা

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য

মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য

শাস্তি নেমে এলো আর্জেন্টাইন তারকার ওপর

শাস্তি নেমে এলো আর্জেন্টাইন তারকার ওপর

মেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে মিয়ামি

মেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে মিয়ামি

আরও পড়ুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি

টেলর-আরভিনের জুটিতে ‘নাকাল’ টাইগাররা

টেলর-আরভিনের জুটিতে ‘নাকাল’ টাইগাররা

এশিয়া কাপ পেছাতে চায় এএফসি, নারাজ সৌদি

এশিয়া কাপ পেছাতে চায় এএফসি, নারাজ সৌদি

সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন, জ্বরে আক্রান্ত মিরাজ

সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন, জ্বরে আক্রান্ত মিরাজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম