Logo
Logo
×
   

Advertisement

খেলা

সব প্রতিকূলতার মধ্যেও পথ খুঁজে নিয়েছে ইংল্যান্ড: কেইন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৩ এএম

সব প্রতিকূলতার মধ্যেও পথ খুঁজে নিয়েছে ইংল্যান্ড: কেইন

হ্যারি কেইন। সংগৃহীত ছবি

Advertisement

বল দখল, গোলে শট কিংবা আক্রমণ-প্রতি আক্রমণ—ইংল্যান্ডের বিপক্ষে সমানে সমান লড়েছে মেক্সিকো। কিন্তু ভাগ্য সহায় হয়নি স্বাগতিকদের। হাড্ডাহাড্ডি লড়াই থেমেছে ২-৩ ব্যবধানে। তাতেই ইতিহাস গড়ে শেষ আটের টিকিট পেয়েছে থ্রি লায়নসরা।

বিশ্বকাপের নাটকীয় জয়ের পর উচ্ছ্বসিত ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন বলেছেন, সব প্রতিকূলতা পেরিয়ে জয় ছিনিয়ে এনেছে তার দল।

বিবিসি স্পোর্টকে কেইন বলেন, অবিশ্বাস্য ম্যাচ। আমাদের লড়াই করতে হয়েছে, কিছু একটা বের করে আনতেই হতো। এতক্ষণ ধরে উদযাপন করেছি এখন ঠিকমতো কথাও বলতে পারছি না। ম্যাচের পরিবেশ, দল—সবকিছুই যেন আমাদের বিপক্ষে ছিল। তবু আমরা জয়ের পথ খুঁজে নিয়েছি।

ম্যাচে মেক্সিকো পেনাল্টি পেয়েছিল কেইনের ট্যাকলের কারণে। তার বিরুদ্ধে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে কেইন বলেন, আমার মনে হয়েছিল আমি আগে বলে পৌঁছেছিলাম। তবে এমন দিনও আসে। রেফারি আমাদের বিপক্ষে অনেক সিদ্ধান্ত দিয়েছেন। শেষ পর্যন্ত অবশ্য সেটি আর কোনো পার্থক্য গড়ে দেয়নি। তাই আমি খুশি।

ইংল্যান্ড সমর্থকদের ভূয়সী প্রশংসাও করেন অধিনায়ক। তিনি বলেন, সমর্থন ছিল অবিশ্বাস্য। সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম