Logo
Logo
×

Advertisement

খেলা

৫ রেফারির সবাই আর্জেন্টিনার

ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনায় বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:২৭ পিএম

ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনায় বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি

ম্যাচে সব রেফারি আর্জেন্টিনার। সংগৃহীত ছবি

Advertisement

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া রেফারিদের নাম জানিয়েছে ফিফা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়েছে। কারণ পাঁচ রেফারির সবাই আর্জেন্টাইন।

মঙ্গলবার (৭ ‍জুলাই) এক্স-এ দেওয়া এক পোস্টে ফিফা জানায়, ম্যাচের প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ফাকুন্দো তেলো। সহকারী রেফারি থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে। এছাড়া দারিও এরেরা চতুর্থ কর্মকর্তা এবং ক্রিস্তিয়ান নাভারো রিজার্ভ সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন।

ফিফা জানিয়েছে, ‘ফিফা বিশ্বকাপের ম্যাচ নম্বর ৯৭-এর জন্য ম্যাচ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। ফাকুন্দো তেলো প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন।’

এই নিয়োগের পর অনেক সমর্থক প্রশ্ন তুলেছেন। কারণ আর্জেন্টিনা এখনও বিশ্বকাপে টিকে রয়েছে। তারা ফাইনালে উঠতে পারলে ফ্রান্স বা মরক্কোর যেকোনো একটি দলের মুখোমুখি হতেও পারে। ফলে সম্ভাব্য স্বার্থের সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

তবে যাচাই করে দেখা গেছে, ফিফা দীর্ঘদিন ধরেই একই দেশের রেফারিদের নিয়ে একটি পূর্ণাঙ্গ রেফারি দল গঠন করে আসছে। তবে কোনো রেফারিকে কখনোই তার নিজের দেশের ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় না।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের শুরু থেকেই গ্রুপ পর্ব এবং নকআউট পর্বে একই দেশের রেফারি দল নিয়োগের এই নীতি অনুসরণ করছে ফিফা। এখন পর্যন্ত কোনো রেফারিকে নিজের দেশের ম্যাচ পরিচালনা করতে দেখা যায়নি।

রেফারি ফাকুন্দো তেলোর নিয়োগ এমন এক সময়ে এলো, যখন এবারের বিশ্বকাপে একাধিক রেফারিং সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

ফাকুন্দো তেলো নিজেও বিতর্কিত সিদ্ধান্তের জন্য পরিচিত। দক্ষিণ আমেরিকার অন্যতম কঠোর রেফারি হিসেবে পরিচিত তিনি। ২০২২ সালের ট্রোফেও দে কাম্পেওনেস-এর ফাইনালে বোকা জুনিয়র্স ও রেসিং ক্লাব ম্যাচে গণসংঘর্ষের পর রেকর্ড ১০টি লাল কার্ড দেখিয়ে আন্তর্জাতিকভাবে আলোচনায় আসেন।

এছাড়া ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কো ও পর্তুগালের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মরক্কোর ফরোয়ার্ড ওয়ালিদ চেদ্দিরাকে লাল কার্ড দেখিয়েও তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। সেই সিদ্ধান্ত নিয়েও ফুটবল বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে যে পরামর্শ মার্তিনেজের

মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে যে পরামর্শ মার্তিনেজের

ফিফার ক্ষমতায় পরিবর্তনের ডাক, ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ালেন ২ জন

ফিফার ক্ষমতায় পরিবর্তনের ডাক, ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ালেন ২ জন

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে ফিফা নির্বাচনে জাপানের কোজো তাশিমা

ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে ফিফা নির্বাচনে জাপানের কোজো তাশিমা

ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন প্রধান

ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন প্রধান

আরও পড়ুন

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে ‘চিরশত্রু’ বানিয়ে দেওয়া সেই ফকল্যান্ড এবার ইতিহাস গড়ল ক্রিকেটে

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে ‘চিরশত্রু’ বানিয়ে দেওয়া সেই ফকল্যান্ড এবার ইতিহাস গড়ল ক্রিকেটে

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

আইসিসির মোট সম্পদ কত টাকা?

আইসিসির মোট সম্পদ কত টাকা?

নাহিদের পর ছিটকে গেলেন হাসানও, নেপথ্যে বিসিবির ‘অবহেলা’

নাহিদের পর ছিটকে গেলেন হাসানও, নেপথ্যে বিসিবির ‘অবহেলা’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম