Logo
Logo
×
   

Advertisement

খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রক্ষার লড়াই

এক পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০১:১৯ পিএম

এক পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

টস জিতেছেন মিরাজ। সংগৃহীত ছবি

Advertisement

আগের ম্যাচে বোলিংয়ে দাপট দেখালেও ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল বাংলাদেশ। তিন ওয়ানডের সিরিজের আজ তাই সিরিজ রক্ষার লড়াই। জিম্বাবুয়ের বিপক্ষে এমন বাঁচা-মরার ম্যাচে একাদশে এক পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ।

বৃহস্পতিবার হারারে স্পোর্টস মাঠে দুপুর দেড়টায় শুরু হতে যাওয়া ম্যাচে নেই মোস্তাফিজুর রহমান। তার বদলে সুযোগ পেয়েছেন আরেক পেসার শরিফুল ইসলাম।

সিরিজ রক্ষার মিশনেও নেই চোটে থাকা লিটন দাস।  চোট কাটিয়ে ফিরতে পারেন লিটন দাস। তবে ফর্ম হারানো সৌম্যকে আরও সুযোগ দেওয়া হচ্ছে। তিনে শান্ত। চারে তাওহিদ হৃদয় খেলবেন। পাঁচে সোহান। মোসাদ্দেক হোসেন সৈকত ছয়ে এবং সাতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বোলিং ইউনিটে তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানার খেলা প্রায় নিশ্চিতই।

বাংলাদেশের একাদশ

  • তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নুরুল হোসেন সোহান (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম