Logo
Logo
×

Advertisement

খেলা

মৃত্যুর গুজব উড়িয়ে যা বললেন ওয়াসিম আকরাম

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০১:৫৫ পিএম

মৃত্যুর গুজব উড়িয়ে যা বললেন ওয়াসিম আকরাম

নিজের ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে জিমে শরীরচর্চা করছেন ওয়াসিম আকরাম।

Advertisement

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার মৃত্যুর গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভুয়া ভিডিওতে দাবি করা হয়েছিল, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কিংবদন্তি এই পেসার। তবে নিজেই ভিডিও বার্তা দিয়ে তিনি জানান, তিনি সুস্থ আছেন এবং এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে ওয়াসিম আকরাম বলেন, ‘আজকের আধুনিক যুগেও যদি আপনারা ভুয়া খবর চিনতে না পারেন, তাহলে আমাদের মতো ষাটোর্ধ্ব মানুষদের আর কী প্রয়োজন?’

সামাজিক মাধ্যমে অনেকেই তাকে ‘আপনি কি বেঁচে আছেন?’—এমন প্রশ্ন করেছেন বলে জানিয়ে সাবেক এই অধিনায়ক ব্যঙ্গ করে বলেন, ‘না ভাই, আমি তো মারা যাওয়ার পরই এই ভিডিও বানাচ্ছি!’

এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিওটির প্রসঙ্গে ওয়াসিম আকরাম বলেন, ভিডিও নির্মাতা এটি বানাতে অনেক পরিশ্রম করেছেন। সেখানে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি ও শোয়েব আখতারকেও যুক্ত করে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে।
তিনি বলেন, ‘এই মেধা যদি ভালো কোনো কাজে ব্যবহার করত, তাহলে জীবনে অনেক সফল হতে পারত।’   

ভিডিওর শেষে ভক্তদের উদ্বেগ ও খোঁজখবর নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে ওয়াসিম আকরাম বলেন, ‘আমি ভালো আছি, শুকরিয়া।’

এদিকে, তার স্ত্রী শানিয়েরা আকরামও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, ওয়াসিম আকরাম জিমে শরীরচর্চা করছেন।

ভিডিওটির ক্যাপশনে শানিয়েরা লেখেন, ‘এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও এবং গুজবের জবাবে আমি এই ভিডিওটি ধারণ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন, তিনি জিমে আছেন এবং পুরোপুরি সুস্থ আছেন।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি রউফের, জরিমানা হয়েছে ইংল্যান্ডেরও

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি রউফের, জরিমানা হয়েছে ইংল্যান্ডেরও

ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ

ফাইনালের আগে বাবরকে নিয়ে উদ্বিগ্ন নন পাকিস্তানের ব্যাটিং কোচ

ঘরের মাঠেই পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়

ঘরের মাঠেই পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখাল পাকিস্তান

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখাল পাকিস্তান

হঠাৎ গোলাপি জার্সিতে কেন মাঠে নামল পাকিস্তান

হঠাৎ গোলাপি জার্সিতে কেন মাঠে নামল পাকিস্তান

ওয়ানডেতে পাকিস্তানি হিসেবে দ্রুততম ১৫০ উইকেট শিকার শাহিন আফ্রিদির

ওয়ানডেতে পাকিস্তানি হিসেবে দ্রুততম ১৫০ উইকেট শিকার শাহিন আফ্রিদির

আরও পড়ুন

ইতিহাস গড়লেন রশিদ খান

ইতিহাস গড়লেন রশিদ খান

টি-টোয়েন্টিতে আর্শদীপের জোড়া বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টিতে আর্শদীপের জোড়া বিশ্বরেকর্ড

নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করল ফিফা

নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করল ফিফা

লা লিগায় গতির শীর্ষে ‘স্প্রিন্টার’ এমবাপ্পে

লা লিগায় গতির শীর্ষে ‘স্প্রিন্টার’ এমবাপ্পে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম