Logo
Logo
×
   

Advertisement

খেলা

জিম্বাবুয়েকে চাপে রেখেছে টাইগার বোলাররা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৬ পিএম

জিম্বাবুয়েকে চাপে রেখেছে টাইগার বোলাররা

Advertisement

সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে শুরুতে বল হাতে বেশ দাপট দেখিয়েছে বাংলাদেশ। পাওয়ারপ্লেতেই তিন উইকেট তুলে নিয়েছিল টাইগার বোলাররা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিক ব্যাটাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের দলীয় সংগ্রহ ৪০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান।

আগের ম্যাচে বোলিংয়ে দাপট দেখালেও ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বাঁচা-মরার ম্যাচেও শুরুতেই বল হাতে দাপুটে শুরু করেছে বাংলাদেশের বোলিং ইউনিট। হারারে স্পোর্টস মাঠে দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে ১১.৪ ওভারে ৪৫ রান স্কোরবোর্ডে তুলতেই ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

ইনিংসের প্রথম ওভারেই ব্রায়ান বেনেটের উইকেট তুলে নিয়ে দারুণ শুরু এনে দিয়েছেন তাসকিন আহমেদ। নিজের দ্বিতীয় ওভারে ইনোসেন্ট কাইয়াকে সাজঘরে পাঠিয়ে ইনিংসে জোড়া উইকেট তুলে নেন তাসকিন।

ম্যাচের নবম ওভারে পেসার নাহিদ রানার প্রথম শিকারে পরিণত হন ৯ রান করা ক্রেগ আরভিন। ওয়েসলি মাধাবীর এবং সিকান্দার রাজার উইকেট তুলে নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এরপর ক্লাইভ মাদান্দেকে শিকার বানান স্পিনার রিশাদ হোসেন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপেই আছে জিম্বাবুয়ে।

একমাত্র বেন কারান সেঞ্চুরির পথে আছেন। ৪০ ওভার খেলা শেষে তার ব্যক্তিগত রান ৮৭।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম