Logo
Logo
×
   

Advertisement

খেলা

টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে ধাক্কা খেল বাংলাদেশ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:৩৯ পিএম

টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে ধাক্কা খেল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচে বাংলাদেশ দলে পাওয়া যাবে না পেসার শরিফুল ইসলামকে।

Advertisement

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচে বাংলাদেশ দলে পাওয়া যাবে না পেসার শরিফুল ইসলামকে। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় সিরিজ থেকে ছিটকে গেছেন বাঁহাতি এ ফাস্ট বোলার। ইতোমধ্যে পুনর্বাসন কার্যক্রম শুরু করতে তিনি দেশে ফেরার পথে রয়েছেন।

জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ করে বর্তমানে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজ শুরুর আগেই একই ধরনের চোটে দল থেকে ছিটকে যান মোস্তাফিজুর রহমান। এবার সে তালিকায় যোগ হলো শরিফুল ইসলামের নামও।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে একাদশে সুযোগ পাননি শরিফুল। তবে এর আগে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভারে ৫০ রান দিলেও কোনো উইকেটের দেখা পাননি। তবে শেষ ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৪৪ রান খরচায় ৪ উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার।   

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, হ্যামস্ট্রিংয়ের এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে শরিফুলের প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে। দেশে ফিরে চিকিৎসক ও ফিজিওদের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন তিনি।

শরিফুলের অনুপস্থিতি বাংলাদেশের পেস আক্রমণে নতুন করে চ্যালেঞ্জ তৈরি করলেও সিরিজের বাকি দুই ম্যাচে বিকল্প পরিকল্পনা নিয়ে মাঠে নামবে টাইগাররা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম