Logo
Logo
×

Advertisement

খেলা

২১ রানে ২ উইকেট নেই জিম্বাবুয়ের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:২৭ পিএম

২১ রানে ২ উইকেট নেই জিম্বাবুয়ের

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শুরুতেই দারুণ বোলিংয়ে জিম্বাবুয়েকে চাপে ফেলেছে বাংলাদেশ।

Advertisement

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শুরুতেই দারুণ বোলিংয়ে জিম্বাবুয়েকে চাপে ফেলেছে বাংলাদেশ। হারারেতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ ৯.৬ ওভারে স্বাগতিকদের ২ উইকেট তুলে নিয়েছে মাত্র ২১ রানে।

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। এ ম্যাচে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিচ্ছেন সিকান্দার রাজা। বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভাকে।

ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। নাহিদ রানা ও রিশাদ হোসেনের পরিবর্তে সুযোগ পেয়েছেন তানভীর ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।  

শুরুতেই স্বাগতিকদের ধাক্কা দেন শরীফুল ইসলাম। আগের ম্যাচে সেঞ্চুরি করা বেন কারেন দুর্ভাগ্যজনকভাবে আউট হন ষষ্ঠ ওভারে। শরীফুলের বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেও তা ধীরে ধীরে স্টাম্পের দিকে গড়িয়ে যায়। ব্যাট দিয়ে বল থামানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত স্টাম্পে আঘাত লাগা থেকে রক্ষা করতে পারেননি তিনি। এতে ভেঙে যায় বেইল এবং ১৩ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে।

এরপর আর বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। কারেনের বিদায়ের পরের ওভারেই আক্রমণে এসে সাফল্য পান তাসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরের প্রথম বলেই উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন ব্রায়ান বেনেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯.৬ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ২১ রান। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে রয়েছেন স্বাগতিকরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিরিজ রক্ষার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ রক্ষার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে ধাক্কা খেল বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে ধাক্কা খেল বাংলাদেশ

রানের চাকা সচল রেখে সাবধানে এগোচ্ছে বাংলাদেশ

রানের চাকা সচল রেখে সাবধানে এগোচ্ছে বাংলাদেশ

সিরিজ বাঁচাতে বাংলাদেশের প্রয়োজন ২৪৮ রান

সিরিজ বাঁচাতে বাংলাদেশের প্রয়োজন ২৪৮ রান

জিম্বাবুয়েকে চাপে রেখেছে টাইগার বোলাররা

জিম্বাবুয়েকে চাপে রেখেছে টাইগার বোলাররা

শুরুতেই তোপের মুখে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে-বাংলাদেশ ওডিআই সিরিজ শুরুতেই তোপের মুখে জিম্বাবুয়ে

আরও পড়ুন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপ শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম