Logo
Logo
×

Advertisement

খেলা

রানের চাকা সচল রেখে সাবধানে এগোচ্ছে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:০০ পিএম

রানের চাকা সচল রেখে সাবধানে এগোচ্ছে বাংলাদেশ

Advertisement

সিরিজের দ্বিতীয় ম্যাচটি আজ বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। এই ম্যাচে জয় না পেলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারবে সফরকারীরা। তাই ২৪৮ রানের লক্ষ্যে বেশ সাবধানতার সঙ্গেই এগোচ্ছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দলীয় সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১১৮ রান। ইনিংসের ২৫ ওভার শেষ হয়েছে। উইকেটে আছেন তানজিদ তামিম ও তাওহীদ হৃদয়। তানজিদ নিজের হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন, হৃদয়ও সেই পথে আছেন।

এর আগে এদিন টস জিতে শুরুতে বল হাতে বেশ দাপট দেখিয়েছে বাংলাদেশ। পাওয়ারপ্লেতেই তিন উইকেট তুলে নিয়েছিল টাইগার বোলাররা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিক ব্যাটাররা।

আগের ম্যাচে বোলিংয়ে দাপট দেখালেও ব্যাটিং ব্যর্থতায় হেরেছিল বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বাঁচা-মরার ম্যাচেও শুরুতেই বল হাতে দাপুটে শুরু করেছে বাংলাদেশের বোলিং ইউনিট।

ইনিংসের প্রথম ওভারেই ব্রায়ান বেনেটের উইকেট তুলে নিয়ে দারুণ শুরু এনে দিয়েছেন তাসকিন আহমেদ। নিজের দ্বিতীয় ওভারে ইনোসেন্ট কাইয়াকে সাজঘরে পাঠিয়ে ইনিংসে জোড়া উইকেট তুলে নেন তাসকিন।

ম্যাচের নবম ওভারে পেসার নাহিদ রানার প্রথম শিকারে পরিণত হন ৯ রান করা ক্রেগ আরভিন। ওয়েসলি মাধাবীর এবং সিকান্দার রাজার উইকেট তুলে নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

এরপর ক্লাইভ মাদান্দেকে শিকার বানান স্পিনার রিশাদ হোসেন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপেই ছিল জিম্বাবুয়ে।

তবে ওপেনার বেন কারান ছিলেন দারুণ ছন্দে। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ১১১ রান এসেছে তার ব্যাট থেকে। এছাড়া ব্র্যাড ইভান্স খেলেছেন অপরাজিত ৫৮ রানের ইনিংস।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিরিজ রক্ষার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ রক্ষার ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে ধাক্কা খেল বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজের মাঝপথে ধাক্কা খেল বাংলাদেশ

২১ রানে ২ উইকেট নেই জিম্বাবুয়ের

২১ রানে ২ উইকেট নেই জিম্বাবুয়ের

সিরিজ বাঁচাতে বাংলাদেশের প্রয়োজন ২৪৮ রান

সিরিজ বাঁচাতে বাংলাদেশের প্রয়োজন ২৪৮ রান

জিম্বাবুয়েকে চাপে রেখেছে টাইগার বোলাররা

জিম্বাবুয়েকে চাপে রেখেছে টাইগার বোলাররা

শুরুতেই তোপের মুখে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে-বাংলাদেশ ওডিআই সিরিজ শুরুতেই তোপের মুখে জিম্বাবুয়ে

আরও পড়ুন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপ শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম