Logo
Logo
×
   

Advertisement

খেলা

‘আমি রোনালদোর বড় ভক্ত’ বললেন বিশ্বকাপ ‘রিগড’ দাবি করা সেই জিকো

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:১৩ পিএম

‘আমি রোনালদোর বড় ভক্ত’ বললেন বিশ্বকাপ ‘রিগড’ দাবি করা সেই জিকো

সংগৃহীত

Advertisement

বিশ্বকাপ থেকে বিদায়ের পর বড় এক স্বীকারোক্তি দিলেন মিসরের ফরোয়ার্ড মোস্তফা জিকো। ২০২৬ বিশ্বকাপে ফারাওদের সেরা পারফরমারদের একজন ছিলেন তিনি। পাঁচ ম্যাচে দুই গোলের সঙ্গে একটি অ্যাসিস্টও করেছেন তিনি। 

শিরোপাধারী আর্জেন্টিনার বিপক্ষেও গোল করেছিলেন এই ঊনত্রিশ বছর বয়সী ফরোয়ার্ড। সেই ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়ন মিসরকে ৩-২ গোলে হারায় আর্জেন্টিনা। সেই রাতে জিকোর নামের পাশে আরও গোল যোগ হতে পারত। তবে বিল্ডআপে ফাউলের কারণে তার আগের একটি গোল বাতিল হয়ে যায়।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে এবার বড় এক তথ্য জানালেন জিকো। তিনি বলেন, মাঠে তারকা লিওনেল মেসির উপস্থিতি তাকে একটুও চাপে ফেলেনি।

মেসিকে ফুটবল ইতিহাসের সম্ভবত সেরা খেলোয়াড় বলে স্বীকার করলেও, নিজের মূল অনুপ্রেরণা হিসেবে পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর কথাই বললেন এই ঊনত্রিশ বছর বয়সী ফুটবলার।

জিকো বলেন, ‘মেসি ফুটবলের সবচেয়ে সেরা খেলোয়াড়। তবে ক্রিশ্চিয়ানোর পরে, কারণ আমি ক্রিশ্চিয়ানোকে অনেক ভালোবাসি।’

তিনি আরও বলেন, ‘মাঠে মেসির উপস্থিতিই আমি টের পাইনি।’

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পর জিকো অভিযোগ করেছিলেন, পুরো ম্যাচে রেফারিং সঠিক ছিল না এবং তার দল ‘স্পষ্ট ও প্রকাশ্য অন্যায়ের’ শিকার হয়েছে। তিনি এমনও বলেছিলেন, ‘টুর্নামেন্টটাই সাজানো বা ‘রিগড’।’

ম্যাচের পর সম্প্রচারকারীকে জিকো বলেছিলেন, ‘ন্যায্য না, ন্যায্য না, রেফারি, ন্যায্য না। অন্যায়, স্পষ্ট ও প্রকাশ্য অন্যায়। তিনি একটা গোটা দেশের পরিশ্রম নষ্ট করে দিচ্ছেন। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিপক্ষে ছিলেন। আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে জিতে মাঠ ছাড়ার অনুমতি আমাদের দেওয়া হয়নি। পুরো টুর্নামেন্টটাই সাজানো। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই সবচেয়ে ভালো ব্যবস্থাপক।’

দেশের সমর্থকদের কাছেও ক্ষমা চান জিকো। তিনি বলেন, ‘আজ আমরা তাদের খুশি করতে চেয়েছিলাম। পারিনি। কিন্তু বিশ্বাস করুন, এটা আমাদের হাতে ছিল না। এটা রেফারির হাতে। টুর্নামেন্টটাই সাজানো, এটা এমনিতেই স্পষ্ট।’

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম