Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বকাপে আর্জেন্টিনার অপরাজেয়র রহস্য ৫০০ কেজি গরুর মাংস!

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০১:৪৬ পিএম

বিশ্বকাপে আর্জেন্টিনার অপরাজেয়র রহস্য ৫০০ কেজি গরুর মাংস!

ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপে কোনো রকম ঘাটতি রাখতে রাজি নয় অংশগ্রহণকারী দলগুলো। ট্রফি ধরে রাখার মিশনে থাকা আর্জেন্টিনা যেমন মাঠের পারফরম্যান্সে লিওনেল মেসির ম্যাজিকের ওপর ভরসা করছে, ঠিক তেমনি মাঠের বাইরে খেলোয়াড়দের জন্য ঘরোয়া পরিবেশ তৈরিতেও নিয়েছে অনন্য উদ্যোগ। 

প্রতিবেদন অনুযায়ী, ফুটবলারদের জন্য ঘরের আবহ ধরে রাখতে আর্জেন্টিনা দল তাদের কানসাস সিটির বেইজ ক্যাম্পে দেশ থেকে ৫০০ কেজি কেজি গরুর মাংস উড়িয়ে এনেছে! 

একজন অ্যাথলেটের ফিটনেস এবং প্রশিক্ষণে খাদ্যের ভূমিকা অপরিসীম। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে ইতিহাসের তৃতীয় দল হিসেবে রেকর্ড গড়ার লক্ষ্যে থাকা আর্জেন্টিনার জন্য তাই খেলোয়াড়দের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। 

জানা গেছে, খেলোয়াড়দের ডায়েট ও পুষ্টির ভারসাম্য বজায় রাখতে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট দেশ থেকে ঐতিহ্যবাহী বিভিন্ন কাটের মাংস নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে ‘লোমো’, ‘ভ্যাসিও’, ‘এনত্রানা’, ‘মাতামব্রে’, ‘প্যাসেতো’ এবং ‘আসাদো দে তিরা’র মতো জনপ্রিয় ঐতিহ্যবাহী মাংসের টুকরো। 

যুক্তরাষ্ট্রের অত্যন্ত কঠোর স্যানিটারি ও কাস্টমস নিয়মকানুন পেরিয়ে এই বিপুল পরিমাণ মাংসের চালান মার্কিন মুলুকে প্রবেশ করাতে কর্মকর্তাদের কয়েক মাস ধরে নিখুঁত পরিকল্পনাও করতে হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ম্যাচের আগে এবং পরে ফুটবলাররা বারবিকিউ উৎসবে মেতে উঠছেন। মাঠেও একের পর এক ধাপ পেরিয়ে বিশ্বকাপের সেমিতে পৌঁছে গেছে লিওনেল স্কালোনির দল। 

ইংল্যান্ডের বিপক্ষে হাইভোল্টেজ সেমিফাইনালের আগেও দলের ভেতরের পরিবেশ হালকা ও চাপমুক্ত রাখতে একই আয়োজন করা হয়েছিল বলে জানা যায়। 

সূত্র: এনডিটিভি 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

২০২৬ ব্যালন ডি’অরে মেসিকে ভোট দিয়েছিল ‘ব্রাজিল’

২০২৬ ব্যালন ডি’অরে মেসিকে ভোট দিয়েছিল ‘ব্রাজিল’

আর্জেন্টিনা-জার্মানির ম্যাচ দিয়ে তিন বছর পর খুলছে ম্যারাডোনা স্টেডিয়াম

আর্জেন্টিনা-জার্মানির ম্যাচ দিয়ে তিন বছর পর খুলছে ম্যারাডোনা স্টেডিয়াম

আর্জেন্টিনায় ঘরের শত্রু বিভীষণ, বিশ্বকাপে একাদশ ফাঁস করতেন দলেরই কেউ

আর্জেন্টিনায় ঘরের শত্রু বিভীষণ, বিশ্বকাপে একাদশ ফাঁস করতেন দলেরই কেউ

আর্জেন্টিনার কোচ স্কালোনির মা আর নেই

আর্জেন্টিনার কোচ স্কালোনির মা আর নেই

আরও পড়ুন

ব্যালন ডি’অর জয়ের আনন্দের পরই পেনাল্টি মিস কেইনের

ব্যালন ডি’অর জয়ের আনন্দের পরই পেনাল্টি মিস কেইনের

পাকিস্তান দলের নায়ক কে এই আরাফাত মিনহাস

পাকিস্তান দলের নায়ক কে এই আরাফাত মিনহাস

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করলেন ওয়ার্নার

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করলেন ওয়ার্নার

সিরিজ হারের পর যা বললেন অজি অধিনায়ক কামিন্স

সিরিজ হারের পর যা বললেন অজি অধিনায়ক কামিন্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম