Logo
Logo
×
   

Advertisement

খেলা

‘কীভাবে চাপ সামলাও তুমি?’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম

‘কীভাবে চাপ সামলাও তুমি?’

Advertisement

আগামীকাল ১৯ জুলাই ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের ফাইনালে মুখোমুখি হবে সাবেক দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বনাম স্পেন। লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা গত আসরের মতো এবারও শিরোপা জয়ে আত্মবিশ্বাসী। 

বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে সামনে পেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ।

মেসিকে সামনে পেয়ে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জোকোভিচ বলেন, ‘তুমি কী করে চাপ উপেক্ষা করে নিজের খেলার দক্ষতা বজায় রাখতে শিখলে?’

টেনিস তারকার এমন প্রশ্নে হাসি মুখে লিওনেল মেসি বলেন, ‘আমি চাপ নিয়ে কখনও খুব বেশি ভাবি না। আমি একটা সব সময় খুব স্বাভাবিক বিষয় হিসেবেই দেখেছি। খেলতে যাওয়া, উপভোগ করা এবং প্রতিযোগিতার মধ্যে থাকা। আমরা প্রতিযোগিতা ভালোবাসি। সব সময় জিততে চাই। দেখ ফুটবল একটা খেলা। আমাদের প্রতিপক্ষও জেতার জন্য মাঠে নামে। সব সময় জেতা সম্ভব হয় না।’

আর্জেন্টাই সুপারস্টার আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমি শিখেছি, জয়ের থেকে হারের সংখ্যাই বেশি হয়। এই উপলব্ধি আমাকে এক জন ব্যক্তি এবং খেলোয়াড় হিসেবে পরিণত হতে সাহায্য করেছে।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম