Logo
Logo
×

Advertisement

খেলা

সাকার হ্যাটট্রিক, গোলবন্যার ম্যাচে ফ্রান্সকে উড়িয়ে তৃতীয় ইংল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৫:০৬ এএম

সাকার হ্যাটট্রিক, গোলবন্যার ম্যাচে ফ্রান্সকে উড়িয়ে তৃতীয় ইংল্যান্ড

হ্যাটট্রিকের পর সাকার (মাঝে) উদযাপন/সংগৃহীত

Advertisement

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপে তৃতীয় হয়েই টুর্নামেন্ট শেষ করলেন ইংলিশরা।

এই ম্যাচ নিয়ে দুই দলের কারও তেমন আগ্রহ ছিল না। ফ্রান্স কোচ দিদিয়ে দেশম নিজেই সেটা স্বীকার করেছিলেন। সেমিফাইনালে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভাঙার পরই এই ম্যাচে নামতে হয় দলগুলোকে। তবে মাঠের লড়াইয়ে আগ্রহের কোনো কমতি দেখা যায়নি।

ম্যাচ শুরুর মাত্র আড়াই মিনিটের মাথায় এগিয়ে যায় ইংল্যান্ড। ফ্রান্সের দেজিরে দুয়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে ওঠেন ডেকলান রাইস। তার শট গিয়ে জড়ায় জালে।

এরপর একটা গোল অফসাইডের কারণে বাতিল হয় বুকায়ো সাকার। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইংল্যান্ডকে। ১৭ মিনিটে কর্নার থেকে হেডে দ্বিতীয় গোল করেন এজরি কনসা।

৩৭ মিনিটে তৃতীয় গোল হজম করে ফ্রান্স। মার্কাস রাশফোর্ডের শট প্রথমে ঠেকিয়ে দেন গোলরক্ষক মাইক মেনিয়ঁ। কিন্তু ফিরতি বলে গোল করেন সাকা।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই চতুর্থ গোল হজম করে ফ্রান্স। মাঝমাঠ থেকে বাড়ানো একটা সাধারণ পাস ফরাসি দুই ডিফেন্ডারের ফাঁক গলে পৌঁছে যায় সাকার কাছে। প্রথম ছোঁয়াতেই গোল করেন তিনি। বিরতির আগেই ৪-০ গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স।

বিরতির পর জেগে ওঠে ফ্রান্স। মিশেল অলিসের পাস থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এরপর প্রতি-আক্রমণ থেকে গোল করেন ব্র্যাডলি বারকোলা। ব্যবধান নেমে আসে ৪-২ এ।

কিছুক্ষণ পর আবারও গোল করেন এমবাপ্পে। কামব্যাকের আশা জাগে ফ্রান্সের। তবে পেনাল্টি থেকে গোল করে আবার ব্যবধান বাড়ান সাকা। এই গোলে হ্যাটট্রিক পূর্ণ হয় তার। স্কোরলাইন দাঁড়ায় ৫-৩।

যোগ করা সময়ের ঠিক আগে গোল করেন জুড বেলিংহাম। রক্ষণ থেকে বল কেড়ে নিয়ে একা কয়েকজনকে কাটিয়ে গোল করেন তিনি। ইংল্যান্ড এগিয়ে যায় ৬-৩ গোলে।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আরেকটি গোল করে ফ্রান্স। উপামেকানোর পাস থেকে গোল করেন উসমান দেম্বেলে। তবে শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানেই শেষ হয় ম্যাচ। তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করে ইংল্যান্ড।

এখন অপেক্ষা ফাইনালের। সোমবার রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের

৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের

বুকায়ো সাকার ‘বড় জুতো’ তবে ঠিক মাপেরই ছিল!

বুকায়ো সাকার ‘বড় জুতো’ তবে ঠিক মাপেরই ছিল!

ইতিহাস গড়ে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

ইতিহাস গড়ে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

আরও পড়ুন

বিদেশি লিগে খেলতে চাইলে টাকা দাও

বিদেশি লিগে খেলতে চাইলে টাকা দাও

কোহলির ব্যাটিংকে ‘বিরক্তিকর’ বললেন কিউই পেসার

কোহলির ব্যাটিংকে ‘বিরক্তিকর’ বললেন কিউই পেসার

সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা

সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা

সাফ চ্যাম্পিয়নশিপ এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম