Logo
Logo
×

Advertisement

খেলা

যে কারণে বাতিল হয়েছিল স্পেনের দুটি গোল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৪:২২ এএম

যে কারণে বাতিল হয়েছিল স্পেনের দুটি গোল

নিকোর গোলটি বাতিল করা হয়। সংগৃহীত ছবি

Advertisement

মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালের অতিরিক্ত সময়ের প্রথমার্ধের এক গোল নিয়ে বড় বিতর্কের সৃষ্টি হয়েছে। স্প্যানিশ তারকা নিকো উইলিয়ামসের একটি বাতিল করা হয়। এরপর অফসাইডে বাতিল হয় আরেকটি গোল। যদিও ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দেয় স্পেন।

প্রথম গোলের ঘটনার শুরু স্পেনের আক্রমণ থেকে। বলটি আর্জেন্টিনার বক্সে পৌঁছালে মিকেল মেরিনোর চাপের মুখে নিকোলাস ওতামেন্দি মাটিতে পড়ে যান। এরপর স্প্যানিশ বদলি খেলোয়াড় মেরিনো গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের সঙ্গে বলের লড়াইয়ে জড়িয়ে পড়েন। বলটি গিয়ে পড়ে নিকো উইলিয়ামসের সামনে, আর তিনি সহজেই জালে পাঠান।

তবে গোলটি সঙ্গে সঙ্গেই বাতিল করে দেন ম্যাচের রেফারি স্লাভকো ভিনচিচ। তার সিদ্ধান্ত ছিল, গোলের আগে মিকেল মেরিনো আর্জেন্টাইন ডিফেন্ডার ওতামেন্দির ওপর ফাউল করেছিলেন।

টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, মেরিনো ওতামেন্দিকে সামান্য স্পর্শ করেছিলেন। তবে রেফারি মনে করেন, বলের জন্য লড়াইয়ের সময় মেরিনোর পা ওতামেন্দির পায়ে লেগেছিল, যা ফাউল হিসেবে গণ্য হয়।

অন্যদিকে স্পেনের খেলোয়াড়দের দাবি, সংস্পর্শটি খুবই সামান্য ছিল এবং ওতামেন্দি সেটিকে বাড়িয়ে দেখিয়েছেন। তাদের মতে, এমন পরিস্থিতিতে খেলা থামিয়ে গোল বাতিল করার মতো কোনো কারণ ছিল না।

রেফারির এই সিদ্ধান্তে স্প্যানিশ ফুটবলাররা তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাদের বিশ্বাস, গোলটি বহাল থাকলে ম্যাচের ভাগ্য অনেক আগেই নির্ধারিত হয়ে যেতে পারত। অবশ্য এরপরে ফেররান তরেসের একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। এমিলিয়ানো মার্তিনেজকে একা পেয়ে বল জালে জড়িয়ে দিয়েছিলেন তরেস। তবে এই দুটি গোলই বাতিল করে রেফারি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য

মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য

মেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে মিয়ামি

মেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে মিয়ামি

এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড

এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড

মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে

মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে

আরও পড়ুন

আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি পেল এনপিএল

আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি পেল এনপিএল

শুরুর ধাক্কা সামলিয়ে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর, টাইগাররা কী পারবে?

শুরুর ধাক্কা সামলিয়ে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর, টাইগাররা কী পারবে?

মাথায় চোট পেয়ে হাসপাতালে এমি, কী ঘটেছিল?

মাথায় চোট পেয়ে হাসপাতালে এমি, কী ঘটেছিল?

সাইফের জোড়া আঘাত, টাইগার শিবিরে স্বস্তি

সাইফের জোড়া আঘাত, টাইগার শিবিরে স্বস্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম