Logo
Logo
×

Advertisement

খেলা

কেন বিশ্বকাপ ফাইনাল বয়কট করেছেন উয়েফা প্রধান?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:১৫ পিএম

কেন বিশ্বকাপ ফাইনাল বয়কট করেছেন উয়েফা প্রধান?

ইউরোপিয়ান ফুটবল সংস্থার প্রধান অ্যালেক্সান্ডার সেফেরিন।

Advertisement

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালে নিউইয়র্কের ভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ বিশ্বের বিভিন্ন অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিরা। তবে সেখানে দেখা যায়নি উয়েফা সভাপতি অ্যালেক্সান্ডার সেফেরিনকে। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, ফিফার সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে অসন্তোষের জেরেই ফাইনাল ম্যাচ বয়কট করেছেন ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান।

ফিফা ও উয়েফার সম্পর্ক বেশ কিছুদিন ধরেই টানাপোড়েনের মধ্যে রয়েছে। এর অন্যতম কারণ হিসেবে আলোচনায় এসেছে বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড বাতিলের বিতর্কিত সিদ্ধান্ত। অভিযোগ রয়েছে, বিষয়টি নিয়ে ফিফা কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের পর ইনফান্তিনো ঘটনাটি পুনর্বিবেচনা করে বালোগানের লাল কার্ড স্থগিত করার সিদ্ধান্ত নেন।

উয়েফার অসন্তুষ্টির কারণ স্বাগতিকদের রাজনৈতিক চাপের কাছে মাথা নত করেছেন ইনফান্তিনো। ফিফা ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তকে ‘অভূতপূর্ব, অবোধ্য ও অযৌক্তিক’ আখ্যা দিয়েছে এবং একে ‘সীমা লংঘন’ হিসেবে অভিহিত করেছে।   

এছাড়া সোমালি রেফারি ওমর আর্তানকে যুক্তরাষ্ট্র প্রবেশে বাধা দেওয়ার সময় ফিফার নীরবতা ভালোভাবে নেয়নি উয়েফা। তারা প্রতিবাদ হিসেবে আর্তানকে আগামী মাসের সুপার কাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব দিয়েছে।

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ চলাকালে ইরানের সঙ্গে আয়োজকদের ‘অন্যায়’ আচরণও অসন্তুষ্ট করেছে ইউরোপের শীর্ষ ফুটবল সংস্থাকে। বিশ্বকাপে ফিফার কিছু নিয়ম কানুনের বিরোধিতাও করেছে তারা। যেমন হাইড্রেশন ব্রেক, ভিএআর প্রটোকলের মিসটেকেন আইডেন্টিটি, যার কারণে আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের ব্রিল এম্বোলো লাল কার্ড দেখেছেন এবং মুখ ঢেকে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে কথা বললে লাল কার্ড!

টুর্নামেন্ট শুরুর আগে ৪৮ দলের অন্তর্ভুক্তি নিয়েও সমালোচনা করেছিলেন সেফেরিন। টিকিটের আকাশচুম্বী দাম নিয়েও জনসম্মুখে সমালোচনা করেন তিনি। অবশ্য ১১ জুন মেক্সিকো সিটিতে টুর্নামেন্টের প্রথম ম্যাচে তিনি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। 

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

আরও পড়ুন

সেঞ্চুরিয়ান সাদমান হাসপাতালে, ১০ জনে খেলতে হবে বাংলাদেশকে?

সেঞ্চুরিয়ান সাদমান হাসপাতালে, ১০ জনে খেলতে হবে বাংলাদেশকে?

হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ

হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ

দ্বিতীয় হ্যাটট্রিক হয়েও হলো না হাসান মাহমুদের

দ্বিতীয় হ্যাটট্রিক হয়েও হলো না হাসান মাহমুদের

সেন্টারব্যাক থেকে কেন ‘স্ট্রাইকার’ হলেন বিশ্বনাথ, জানালেন কোচ

সেন্টারব্যাক থেকে কেন ‘স্ট্রাইকার’ হলেন বিশ্বনাথ, জানালেন কোচ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম