Logo
Logo
×

Advertisement

খেলা

উদ্বোধনের আলোয় খুলবে গ্লাসগোর দুয়ার

Advertisement

মোজাম্মেল হক চঞ্চল

মোজাম্মেল হক চঞ্চল

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০২:১০ পিএম

উদ্বোধনের আলোয় খুলবে গ্লাসগোর দুয়ার

সংগৃহীত ছবি।

Advertisement

গ্লাসগো শহর অন্য রূপে সেজেছে। ক্লাইড নদীর জলে প্রতিফলিত হচ্ছে নানা দেশের পতাকার রং। রাস্তায় রাস্তায় হাঁটছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ। কারও গায়ে দেশের জার্সি, কারও হাতে পতাকা, কারও চোখে বহু দিনের অপেক্ষার আনন্দ। কেউ অ্যাথলেট, কেউ কোচ, কেউ স্বেচ্ছাসেবক, কেউ শুধুই খেলার প্রেমিক। কয়েক ঘণ্টার মধ্যেই শিল্পের শহর গ্লাসগো হয়ে উঠবে কমনওয়েলথ পরিবারের মিলনস্থল।

বাংলাদেশ সময় রাত ১টায় গ্লাসগোর ওভিও হাইড্রো অ্যারেনায় উঠবে ২৩তম কমনওয়েলথ গেমসের পর্দা। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করবেন এই মহাযজ্ঞের। তার সঙ্গে উপস্থিত থাকবেন রানি ক্যামিলা, কমনওয়েলথ স্পোর্টের সভাপতি ড. ডোনাল্ড রুকারে, গ্লাসগো ২০২৬ আয়োজক কমিটির চেয়ারম্যান জর্জ ব্ল্যাক, স্কটল্যান্ডের ক্রীড়া কিংবদন্তি স্যার ক্রিস হয়সহ আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত হবে কিংস ব্যাটন রিলের সমাপ্তি। ২০২৫ সালের ১০ মার্চ কমনওয়েলথ দিবসে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লস নিজের একটি বিশেষ বার্তা সংরক্ষণ করেছিলেন কিংস ব্যাটনের ভেতরে। স্কটল্যান্ডের কিংবদন্তি সাইক্লিস্ট স্যার ক্রিস হয় শুরু করেছিলেন সেই যাত্রা। এরপর ৫০০ দিনের দীর্ঘ পথে ব্যাটন ঘুরে বেড়িয়েছে কমনওয়েলথের ৭৪টি দেশ ও অঞ্চলে।

এটি কমনওয়েলথ গেমসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ব্যাটন রিলে। আজ গ্লাসগোর মঞ্চে সেই যাত্রার শেষ অধ্যায়। রাজা চার্লস নিজ হাতে ব্যাটনের ভেতরে থাকা বার্তা পড়ে শোনাবেন। আর সেই মুহূর্তেই আনুষ্ঠানিকভাবে খুলে যাবে গ্লাসগো ২০২৬-এর দরজা।

এবারের ব্যাটন রিলে ছিল বিশেষ। প্রথমবারের মতো প্রতিটি দেশ ও অঞ্চল নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয়ের প্রতীক হিসেবে আলাদা ব্যাটন তৈরি করেছে। গ্লাসগোতে একসঙ্গে মিলিত হবে ৭৪টি ব্যাটন। স্কটল্যান্ডের ব্যাটন তৈরি হয়েছে স্থানীয়ভাবে সংগ্রহ করা টেকসই অ্যাশ কাঠ দিয়ে।

উদ্বোধনী অনুষ্ঠানেও থাকবে গ্লাসগোর নিজস্ব ছাপ। স্কটিশ সংগীত, নৃত্য, আধুনিক প্রযুক্তি ও সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনে তৈরি হবে এক বর্ণিল আয়োজন। বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে নিজেদের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের প্রাণশক্তিকে তুলে ধরবে এই শহর।

উদ্বোধনী কুচকাওয়াজে লাল-সবুজ পতাকা হাতে হাঁটবেন জাতীয় সাঁতার দলের তরুণ তারকা সামিউল ইসলাম রাফি। আর কিংস ব্যাটন বহনের সম্মান পেয়েছেন বাংলাদেশের আরেক সাঁতারু সোনিয়া আক্তার। গ্লাসগোর আলোয় তাঁদের হাতে উড়বে বাংলাদেশের পতাকা, যা বহন করবে দেশের কোটি মানুষের আবেগ।

এবার বাংলাদেশ অংশ নিচ্ছে চারটি ডিসিপ্লিনে ১৫ জন ক্রীড়াবিদ নিয়ে। অ্যাথলেটিকসে থাকছেন ইমরানুর রহমান, শিরিন আক্তার, স্বপ্না খাতুন, লুশাদ ইসলাম ও নজিমুল হোসেন রনি। সাঁতারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সোনিয়া আক্তার, কাজল মিয়া, সামিউল ইসলাম রাফি ও জিন্নাত ফেরদৌস। বক্সিংয়ে লড়বেন রাকিব হোসেন, রুহিন রেজা ও জিন্নাত ফেরদৌস। শৈল্পিক জিমন্যাস্টিকসে দেশের হয়ে নামবেন শিশির আহমেদ, রাজীব চাকমা ও আবু সাঈদ রাফি।

তাদের সামনে পথ কঠিন। বিশ্বমানের অ্যাথলেটদের ভিড়ে পদকের লড়াই সহজ নয়। কিন্তু দেশের পতাকা বুকে নিয়ে বিশ্বের অন্যতম বড় ক্রীড়া মঞ্চে দাঁড়ানোও কম অর্জন নয়। কেউ নিজের সেরা পারফরম্যান্সের স্বপ্ন দেখছেন, কেউ আন্তর্জাতিক অভিজ্ঞতার, কেউ বা অপেক্ষা করছেন নিজের জীবনের সেরা মুহূর্তের।  

আগামী ২ আগস্ট পর্যন্ত চলবে এই ক্রীড়া উৎসব। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায় তিন হাজার অ্যাথলেট অংশ নেবেন ১০টি ক্রীড়া ও ছয়টি প্যারা স্পোর্টসে। লড়াই হবে ২১৫টি স্বর্ণপদকের জন্য। প্রতিযোগিতার মঞ্চ হবে স্কটসটাউন স্টেডিয়াম, টোলক্রস ইন্টারন্যাশনাল সুইমিং সেন্টার, স্যার ক্রিস হয় ভেলোড্রোম এবং স্কটিশ ইভেন্ট ক্যাম্পাস।

গ্লাসগো শহরের পার্ক, নদীর তীর, ক্যাফে, রাস্তার শিল্প আর মানুষের হাসিতেও লেখা হচ্ছে এই গেমসের গল্প। কেলভিনগ্রোভ পার্কে ‘গেম অন’ লাইভ সাইট, ক্লাইড নদীর তীরে ‘কমনওয়েলথ মাইল’। সব মিলিয়ে পুরো শহরই যেন হয়ে উঠেছে একটি উন্মুক্ত উৎসবের মঞ্চ।

বাংলাদেশের অ্যাথলেটরা যখন মার্চপাস্টে হাঁটবেন, তাঁদের সঙ্গে হাঁটবে দেশের কমনওয়েলথ ইতিহাসও। সালামের স্বর্ণজয়, আতিকের সাফল্য, আবদুল্লাহ হেল বাকির রুপালি স্মৃতি আর অসংখ্য ক্রীড়াবিদের না বলা সংগ্রামের গল্প মিলেমিশে যাবে সেই কয়েক মিনিটের পদযাত্রায়।

আজকের রাত শুধু উদ্বোধনের রাত নয়। এটি স্বপ্ন দেখার রাত। নতুন ইতিহাসের অপেক্ষার রাত। আগামী ১১ দিনে হয়তো জন্ম নেবে নতুন নায়ক, নতুন রেকর্ড, নতুন বিস্ময়। গল্পের প্রথম লাইনটি লেখা হবে আজ, গ্লাসগোর আলোঝলমলে ওভিও হাইড্রো অ্যারেনায়।

রাজা চার্লসের কণ্ঠে উদ্বোধনের ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে শুরু হবে কমনওয়েলথ পরিবারের আরেকটি স্মরণীয় অধ্যায়ের।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লন্ডনে বসে ঢাকার মাঠের জন্য কাঁদেন বড় বাদল

লন্ডনে বসে ঢাকার মাঠের জন্য কাঁদেন বড় বাদল

গ্লাসগোর সবুজ স্বপ্নের ভেতর এক বিকাল

গ্লাসগোর সবুজ স্বপ্নের ভেতর এক বিকাল

গ্লাসগোর হৃদয়ে জ্ঞানের আলো

স্বপ্ন বোনে নতুন প্রজন্ম গ্লাসগোর হৃদয়ে জ্ঞানের আলো

বৃদ্ধ মানে বোঝা নয়, তারা জীবন্ত ইতিহাস

বৃদ্ধ মানে বোঝা নয়, তারা জীবন্ত ইতিহাস

স্টেডিয়াম ফাঁকা, শহর ভরা স্মৃতিতে

স্টেডিয়াম ফাঁকা, শহর ভরা স্মৃতিতে

স্বপ্ন হারে না, হারে শুধু প্রস্তুতি

স্বপ্ন হারে না, হারে শুধু প্রস্তুতি

আরও পড়ুন

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল ভারত

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল ভারত

টেস্টে ১১ হাজার রানের ক্লাবে স্টিভ স্মিথ

টেস্টে ১১ হাজার রানের ক্লাবে স্টিভ স্মিথ

বাংলাদেশে এসে পেটের পীড়ায় আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজের পেসার

বাংলাদেশে এসে পেটের পীড়ায় আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজের পেসার

ক্রিকেটের সেরা ১০ অলরাউন্ডার, ব্যাটে-বলে যারা মাতিয়েছেন বিশ্ব

ক্রিকেটের সেরা ১০ অলরাউন্ডার, ব্যাটে-বলে যারা মাতিয়েছেন বিশ্ব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম