Logo
Logo
×

Advertisement

খেলা

রাফায়েল লিয়াও’র বিতর্কিত পোস্ট

‘বিশ্বকাপ শেষ, মেয়েরা এখন ফুটবল বোঝার অভিনয় বন্ধ করতে পারো’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:৫৪ পিএম

‘বিশ্বকাপ শেষ, মেয়েরা এখন ফুটবল বোঝার অভিনয় বন্ধ করতে পারো’

পর্তুগাল জাতীয় দল ও ইতালিয়ান ক্লাব এসি মিলানের তারকা ফরোয়ার্ড রাফায়েল লিয়াও।

Advertisement

পর্তুগাল জাতীয় দল ও ইতালিয়ান ক্লাব এসি মিলানের তারকা ফরোয়ার্ড রাফায়েল লিয়াও বিশ্বকাপ পরবর্তী এক ইনস্টাগ্রাম স্টোরিকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টটি ঘিরে ভক্ত-সমর্থকদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্টোরিতে লিয়াও লেখেন, ‘মেয়েরা, বিশ্বকাপ শেষ; এখন ফুটবল বোঝার অভিনয় বন্ধ করতে পারো।’

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মন্তব্যটিকে নারীদের প্রতি অসম্মানজনক ও আপত্তিকর বলে সমালোচনা করেন। অন্যদিকে, কিছু সমর্থক এটিকে নিছক রসিকতা হিসেবে দেখার আহ্বান জানান। 

সমালোচনার মুখে পড়ে লিয়াও অল্প সময়ের মধ্যেই স্টোরিটি মুছে ফেলেন। পরে তিনি আরেকটি বার্তায় লেখেন, ‘বন্ধুরা, ইনস্টাগ্রামের এসব বিষয় এতটা সিরিয়াসভাবে নেবেন না।’

তবে এই ব্যাখ্যার পরও বিতর্ক থামেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। এক পক্ষের দাবি, এটি ছিল একটি হালকা মেজাজের কৌতুক; অন্য পক্ষের মতে, এমন মন্তব্য একজন আন্তর্জাতিক ফুটবলারের কাছ থেকে প্রত্যাশিত নয় এবং এটি নারীদের প্রতি অসম্মান প্রকাশ করে।

এ ঘটনার পরও রাফায়েল লিয়াও এ বিষয়ে আর কোনো বিস্তারিত মন্তব্য করেননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোনালদোর ‘৭’ পরে গোলে করে মেসির মতো উদযাপন, কে এই ফোর্বস?

রোনালদোর ‘৭’ পরে গোলে করে মেসির মতো উদযাপন, কে এই ফোর্বস?

রোনালদো ছাড়া প্রথম জয় পর্তুগালের, তবু আলো কাড়ল হালান্ডের নরওয়ে

রোনালদো ছাড়া প্রথম জয় পর্তুগালের, তবু আলো কাড়ল হালান্ডের নরওয়ে

‘এখন কি আমার রোনালদোর মাকেও জবাব দিতে হবে?’ প্রশ্ন পর্তুগাল কোচের

‘এখন কি আমার রোনালদোর মাকেও জবাব দিতে হবে?’ প্রশ্ন পর্তুগাল কোচের

‘পর্তুগাল হেরেছে, আমি খুশি হয়েছি’ — বললেন রোনালদোর মা

‘পর্তুগাল হেরেছে, আমি খুশি হয়েছি’ — বললেন রোনালদোর মা

লজ্জার রেকর্ড গড়ে রোনালদো পরবর্তী যুগের শুরু পর্তুগালের

লজ্জার রেকর্ড গড়ে রোনালদো পরবর্তী যুগের শুরু পর্তুগালের

রোনালদোর ৭ নম্বর জার্সি কি অবসরে পাঠাচ্ছে পর্তুগাল?

রোনালদোর ৭ নম্বর জার্সি কি অবসরে পাঠাচ্ছে পর্তুগাল?

আরও পড়ুন

পড়াশোনায় কেমন ছিলেন মেসি? প্রকাশ্যে এল স্কুলজীবনের মার্কশিট

পড়াশোনায় কেমন ছিলেন মেসি? প্রকাশ্যে এল স্কুলজীবনের মার্কশিট

পাকিস্তানের মাটিতে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সফরের সূচি প্রকাশ

পাকিস্তানের মাটিতে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সফরের সূচি প্রকাশ

শুধু অস্ট্রেলিয়া নয়, ভারত-পাকিস্তানও বল টেম্পারিং করত—খাজার বিস্ফোরক দাবি

শুধু অস্ট্রেলিয়া নয়, ভারত-পাকিস্তানও বল টেম্পারিং করত—খাজার বিস্ফোরক দাবি

গেইলের রেকর্ড ভেঙে ২০০ করতে চান বৈভব

গেইলের রেকর্ড ভেঙে ২০০ করতে চান বৈভব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম