Logo
Logo
×

Advertisement

খেলা

ইতালির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আনচেলত্তি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:০৭ এএম

ইতালির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন আনচেলত্তি

সংগৃহীত

Advertisement

পেপ গার্দিওলাকে কোচ করে আনতে তার সঙ্গে আলোচনায় বসেছে ইতালি ফুটবল ফেডারেশন। তবে তার আগে স্বদেশি কোচের ওপরই ভরসা রাখতে চেয়েছিল ফেডারেশনটি। প্রথমে কার্লো আনচেলত্তির কাছে গিয়েছিল। তবে বর্তমানে ব্রাজিলের দায়িত্বে থাকা এই কোচ আগেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

টানা তৃতীয়বারের মতো টানা বিশ্বকাপে জায়গা করতে না পারার পর এপ্রিলে দায়িত্ব ছাড়েন কোচ জেনারো গাত্তুসো। তারপর থেকেই কোচবিহীন আছে আজ্জুরিরা।

এই সপ্তাহের শুরুতে ইতালি ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জিওভান্নি মালাগো জানান, তারা গার্দিওলার সঙ্গে কথা বলেছেন। এই গ্রীষ্মে ১০ বছর পর ম্যানচেস্টার সিটি ছেড়েছেন গার্দিওলা।

তবে বৃহস্পতিবার এফআইজিসির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি জানান, ইতালি প্রথমে তাদের সাবেক খেলোয়াড় আনচেলত্তির কাছে গিয়েছিল, যিনি বর্তমানে ব্রাজিলের দায়িত্বে আছেন।

সংবাদ সম্মেলনে মালদিনি বলেন, ‘পেপের সঙ্গে কথা বলার আগে আমরা কার্লোর সঙ্গেও কথা বলেছি। এটা লুকোছাপার কোনো বিষয় নয়। সত্যি বলতে, আমাদের কাছে যাদের বিশ্বসেরা মনে হয়, তাদের দিয়ে শুরু করাটাই ঠিক মনে হয়েছিল।’

ইতালি এবং এসি মিলানে মালদিনির সাবেক সতীর্থ আনচেলত্তি ২০২৫ সালে ব্রাজিলের দায়িত্ব নেন। মে মাসে ব্রাজিলের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করেন তিনি। নরওয়ের কাছে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পরও ব্রাজিল ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এই দলের দায়িত্বে থাকছেন ৬৭ বছর বয়সী আনচেলত্তি।

ইতালির হয়ে ১২৬ ম্যাচ খেলা সাবেক ডিফেন্ডার মালদিনি বলেন, ফেডারেশন চাইবে এই সপ্তাহের মধ্যেই একজন কোচ নিয়োগ দিতে। তবে তাদের কাছে অগ্রাধিকার হলো সঠিক মানুষটিকে খুঁজে বের করা।

৫৫ বছর বয়সী গার্দিওলা ইংল্যান্ডে সিটিকে নিয়ে ট্রফিতে ভরা এক দশক কাটিয়েছেন। তার নেতৃত্বে ক্লাব জিতেছে ছয়টি প্রিমিয়ার লিগ, তিনটি এফএ কাপ, পাঁচটি লিগ কাপ এবং একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

ইতালির সাবেক কোচ আন্তোনিও কন্তে ও রবার্তো মানচিনি, এবং আজ্জুরির সাবেক মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোর নামও এই পদের জন্য শোনা যাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতের ফুটবল নিয়ে মন্তব্য করে তোপের মুখে ব্রাজিল কোচ

ভারতের ফুটবল নিয়ে মন্তব্য করে তোপের মুখে ব্রাজিল কোচ

ইতালির ৩ বার বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে মুখ খুললেন কোচ

ইতালির ৩ বার বিশ্বকাপে খেলতে না পারা নিয়ে মুখ খুললেন কোচ

না ফেরার দেশে ইতালির সাফল্যের নায়ক মাজ্জোলা

না ফেরার দেশে ইতালির সাফল্যের নায়ক মাজ্জোলা

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

মারা গেছেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বারেসি

মারা গেছেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বারেসি

ভুল স্বীকার করে ইতালিতে ফিরলেন মানচিনি, চাইলেন ক্ষমা

ভুল স্বীকার করে ইতালিতে ফিরলেন মানচিনি, চাইলেন ক্ষমা

আরও পড়ুন

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম