ফাইনালে হারের পর জার্সি বদলাতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা, থাকছে না সোনালি ক্রেস্ট
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:২৪ পিএম
আর্জেন্টিনার জার্সিতে শোভা পাচ্ছিল স্বর্ণালী রঙের একটি ক্রেস্ট—যার মাঝে ট্রফির নকশার পাশে লেখা ছিল ‘ফিফা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস ২০২২’।
|
ফলো করুন |
|
|---|---|
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনাল হারের পর জার্সি বদলাতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে আক্রমণাত্মক ও নেতিবাচক কৌশল নিয়ে খেলে ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত ফেরান তোরেসের অতিরিক্ত সময়ের গোলে লিওনেল মেসির দলকে পরাজিত করে স্পেন।
চার বছর আগে কাতারে দীর্ঘ প্রতীক্ষার পর মেসির হাতে উঠেছিল স্বপ্নের সোনালি ট্রফি। এর মাধ্যমে নিজেদের ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল আলবিসেলেস্তারা।
২০২২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর থেকে তাদের ঐতিহাসিক জার্সিতে শোভা পাচ্ছিল স্বর্ণালী রঙের একটি ক্রেস্ট—যার মাঝে ট্রফির নকশার পাশে লেখা ছিল ‘ফিফা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস ২০২২’। তবে নিজেদের সেই গর্বের স্মারকটি এখন জার্সি থেকে সরিয়ে নিতে হবে আর্জেন্টিনাকে, কারণ তারা আর বিশ্বচ্যাম্পিয়ন নয়।
আগামী চার বছরের জন্য ঐতিহাসিক এই গোল্ড ব্যাজ ব্যবহারের অধিকার এখন শুধুই স্পেনের।
এর অর্থ হলো, জার্সিতে চতুর্থ বিশ্বকাপ জয়ের ‘স্টার’ (তারকা চিহ্ন) যুক্ত করার জন্য আর্জেন্টিনাকে অন্তত আরও চার বছর অপেক্ষা করতে হবে। তবে ২০২৪ সালে জেতা কোপা আমেরিকা জয়ের উদযাপনী ব্যাজটি তারা এখনো জার্সিতে ধারণ করতে পারবে।
২০৩০ সালের পরবর্তী বিশ্বকাপের দুই বছর আগে, অর্থাৎ ২০২৮ সালে নিজেদের সেই কোপা আমেরিকা শিরোপা রক্ষায় মাঠে নামবে তারা। ২০৩০ সালের বিশ্বকাপটি মূলত স্পেন, পর্তুগাল ও মরক্কোতে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের ১০০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে বিশেষ কয়েকটি উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।
এদিকে বিশ্বকাপ ট্রফি ও গোল্ডেন ব্যাজ হাতছাড়া করার বিদায়টা মোটেও সম্মানজনক ছিল না আর্জেন্টিনার জন্য। শেষ বাঁশি বাজার পর স্প্যানিশ খেলোয়াড়রা মাঠে যখন জয় উদযাপন করছিলেন, তখন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে তাদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়তে দেখা যায়।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের মতো ফাইনালেও দক্ষিণ আমেরিকার এই দলটির অতিরিক্ত শারীরিক শক্তির ফুটবল ও আগ্রাসী মনোভাব সমালোচিত হয়েছে। ফাইনাল ম্যাচে চেলসির তারকা ফুটবলার এনজো ফার্নান্দেজ দুইবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন (লাল কার্ড)।

