Logo
Logo
×

Advertisement

খেলা

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হচ্ছেন কে, জানালেন স্কালোনি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হচ্ছেন কে, জানালেন স্কালোনি

সংগৃহীত

Advertisement

লিওনেল মেসি জাতীয় দল ছাড়ার পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হতে যাচ্ছেন ক্রিশ্চিয়ান রোমেরো। এই তথ্য নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি।

বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন স্কালোনি। তিনি বলেন, মেসি ও নিকোলাস ওতামেন্দির পর রোমেরো আগে থেকেই দলের তৃতীয় অধিনায়ক ছিলেন।

স্কালোনি বলেন, ‘কুতিই অধিনায়ক হবে। সে আগে থেকেই লিও আর ওতার পরের অধিনায়ক ছিল।’ তিনি আরও বলেন, এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো দে পল ও লাউতারো মার্তিনেজও দলের আর্মব্যান্ড পরতে পারেন।

২৮ বছর বয়সী রোমেরো এর আগে তিনবার আর্জেন্টিনার অধিনায়কত্ব করেছেন। ২০২৫ সালে চিলির বিপক্ষে ১-০ গোলের বিশ্বকাপ বাছাইপর্বের জয়ে তিনি প্রথমবার আর্মব্যান্ড পরেন। এরপর ভেনেজুয়েলা ও মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচেও তিনি অধিনায়কত্ব করেন।

৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামবেন মেসি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম ম্যাচ কবে, কার বিপক্ষে?

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম ম্যাচ কবে, কার বিপক্ষে?

মেসি দলে থাকুন, চায় আর্জেন্টিনার বড় অংশ

মেসি দলে থাকুন, চায় আর্জেন্টিনার বড় অংশ

মেসি-ম্যারাডোনার ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

মেসি-ম্যারাডোনার ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

মেসির বিদায়ের পর দল থেকে বাদ পড়লেন দে পলও

মেসির বিদায়ের পর দল থেকে বাদ পড়লেন দে পলও

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

আরও পড়ুন

সাফে প্রথমবারের মতো আসছে ভিএআর

সাফে প্রথমবারের মতো আসছে ভিএআর

পাকিস্তানের কাছে হার দিয়ে ইমার্জিং ট্রফির যাত্রা শুরু বাংলাদেশের

পাকিস্তানের কাছে হার দিয়ে ইমার্জিং ট্রফির যাত্রা শুরু বাংলাদেশের

এক বছরের জন্য মাঠের বাইরে থাকতে পারেন সাদ উদ্দিন

এক বছরের জন্য মাঠের বাইরে থাকতে পারেন সাদ উদ্দিন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম