Logo
Logo
×

Advertisement

খেলা

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন কোর্তোয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৯ পিএম

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন কোর্তোয়া

বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া।

Advertisement

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন থিবো কোর্তোয়া। তবে শুধু তার ইচ্ছাই শেষ কথা নয়, নতুন কোচের পরিকল্পনার সঙ্গেও সেটির মিল থাকতে হবে। তাই আপাতত বেলজিয়ামের হয়ে নিজের পরবর্তী অধ্যায়ের সিদ্ধান্ত স্থগিত রেখেছেন অভিজ্ঞ এই গোলরক্ষক। নতুন কোচ মার্ক ফন বোমেলের সঙ্গে আলোচনার পরই ঠিক হবে আন্তর্জাতিক ফুটবলে তার ভবিষ্যৎ।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় বেলজিয়াম। সেই ম্যাচ দিয়েই শেষ হয় কোচ হুডি গাহসিয়ার দায়িত্বকাল।

বিশ্বকাপের পর নতুন কোচ নিয়োগে বেশি সময় নেয়নি বেলজিয়ান ফুটবল ফেডারেশন। নেদারল্যান্ডসের সাবেক তারকা মিডফিল্ডার মার্ক ফন বোমেলকে ২০২৮ ইউরো পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও এসি মিলানের হয়ে খেলা ৪৯ বছর বয়সি এই কোচ সবশেষ ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন বেলজিয়ান ক্লাব রয়্যাল অ্যান্টওয়ার্পের। 

ফন বোমেলের নিয়োগকে খুব একটা বিস্ময় হিসেবে দেখছেন না কোর্তোয়া। একটি স্পন্সরশিপ অনুষ্ঠানে তিনি বলেন, নতুন কোচের প্রতি ফুটবলারদের স্বাভাবিকভাবেই বাড়তি সম্মান থাকবে।  

তিনি বলেন, এটা খুব বড় কোনো চমক নয়, কারণ বেশ কিছুদিন ধরেই তার নাম আলোচনায় ছিল। আমার মনে হয়, অ্যান্টওয়ার্পে তিনি প্রমাণ করেছেন যে তিনি একজন শীর্ষমানের কোচ। অনেক ফুটবলারই তার সম্পর্কে খুব ইতিবাচক কথা বলেন। আমিও তাকে ভালোভাবে জানার জন্য মুখিয়ে আছি।

এখন সবচেয়ে বড় প্রশ্ন, নতুন কোচের অধীনে কোর্তোয়ার আন্তর্জাতিক ক্যারিয়ার কোন পথে এগোবে। ৩৪ বছর বয়সি এই গোলরক্ষক বিশ্বকাপের পরই জানিয়েছিলেন, জাতীয় দল থেকে এখনই অবসর নিতে চান না। তবে কিছুদিন বিশ্রাম প্রয়োজন। বিশেষ করে আসন্ন উয়েফা নেশন্স লিগে খেলার ইচ্ছা নেই তার। 

এই বিষয়টি নিয়েই নতুন কোচের সঙ্গে আলোচনা করতে চান কোর্তোয়া। তিনি বলেন, আমি অবশ্যই জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে চাই। তবে সেটি অনেকটাই তার সঙ্গে আমার আলোচনার ওপর নির্ভর করবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৩ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স

১৩ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স

বিদায় বেলজিয়ামের সোনালি প্রজন্ম

বিদায় বেলজিয়ামের সোনালি প্রজন্ম

৬৮ বছর পর বিশ্বকাপে অনন্য কীর্তি গড়ল স্পেন

৬৮ বছর পর বিশ্বকাপে অনন্য কীর্তি গড়ল স্পেন

ম্যাচ শেষের আগেই কেন কোর্তোয়াকে তুলে নিয়েছিল বেলজিয়াম?

ম্যাচ শেষের আগেই কেন কোর্তোয়াকে তুলে নিয়েছিল বেলজিয়াম?

আর্জেন্টিনা নয়, ‘ফ্রান্স-স্পেন ম্যাচের বিজয়ীই হবে বিশ্বচ্যাম্পিয়ন’

আর্জেন্টিনা নয়, ‘ফ্রান্স-স্পেন ম্যাচের বিজয়ীই হবে বিশ্বচ্যাম্পিয়ন’

আরও পড়ুন

মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের

মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের

২৪২ রানের ইনিংস খেলেও ম্যাচ জিততে না পারার আক্ষেপ হৃদয়ের

২৪২ রানের ইনিংস খেলেও ম্যাচ জিততে না পারার আক্ষেপ হৃদয়ের

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

আবাহনীর পতাকায় হারুনুর রশিদের শেষ বিদায়

আবাহনীর পতাকায় হারুনুর রশিদের শেষ বিদায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম