Logo
Logo
×

Advertisement

খেলা

ফিফার প্রস্তাব একটি সুযোগ, বাধ্যবাধকতা নয়: ইনফান্তিনো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:৫৫ এএম

ফিফার প্রস্তাব একটি সুযোগ, বাধ্যবাধকতা নয়: ইনফান্তিনো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

Advertisement

বিশ্বকাপ ফুটবলের বাণিজ্যিক সুবিধা পেতে নতুন একটি বেসরকারি প্রতিষ্ঠান খোলার প্রস্তাব নিয়ে মুখ খুলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিষয়টিকে তিনি একটি ‘সুযোগ’ হিসেবে উল্লেখ করলেও এতে যুক্ত হওয়া বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন।

ফিফার মূল প্রতিযোগিতাগুলোর মালিকানার অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা গত মঙ্গলবার প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়ে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়। তবে বুধবার (২৯ জুলাই) এক ভিডিও বার্তায় নিজের ভাবনার পক্ষে যুক্তি তুলে ধরেছেন ফিফা সভাপতি।

ইনফান্তিনো বলেন, ফুটবলের যে খাতগুলোয় সবচেয়ে বেশি অর্থ প্রয়োজন, সেগুলোতে বর্তমানে বাণিজ্যিক আয়ের খুব সামান্য অংশই পৌঁছায়। 

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রকাশিত সেই ভিডিওতে ইনফান্তিনো বলেন, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ বা এফএফই মূলত একটি প্রস্তাব বা আহ্বান। এটি একটি গণতান্ত্রিক আলোচনার প্রক্রিয়ার অংশ। সর্বোপরি এটি একটি সুযোগ, কোনো বাধ্যবাধকতা নয়।’

ইনফান্তিনো আরও বলেন, ‘বিশ্বজুড়ে ফুটবলের বিকাশকে আরও গতিশীল করার জন্য এটি এক অনন্য সুযোগ। তবে আবারও বলছি, এটি শুধুই একটি প্রস্তাব, কোনো বাধ্যবাধকতা নয়।’  

ইনফান্তিনো জোর দিয়ে বলেন, ফুটবলে ‘এত দিন অব্যবহৃত থাকা বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগানো’ই এ প্রস্তাবের মূল উদ্দেশ্য। আর এটি বাস্তবায়নের বিষয়টি ফিফার ২১১টি সদস্যদেশের গণতান্ত্রিক ভোট এবং ফিফা কাউন্সিলের অনুমোদনের ওপর নির্ভর করছে।

ইনফান্তিনোর ভাষায়, ‘এই বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে বিশেষ জ্ঞান ও দক্ষতার প্রয়োজন, যা খেলা পরিচালনা ও উন্নয়নের কাজ থেকে একেবারেই আলাদা।’

ইনফান্তিনো বলেন, ‘এটি সহজ কথায় স্পনসরশিপ, সম্প্রচারস্বত্ব, লাইসেন্সিং ও নতুন ব্যবসার মাধ্যমে ফিফার মালিকানাধীন সব প্রতিযোগিতার বাণিজ্যিকীকরণ ও আয়োজন সুসংগঠিত করবে, যার সুবিধা পাবে ফিফার ২১১টি সদস্যদেশই।’

ফুটবলের মূল আবেদন বদলে যাবে না জানিয়ে ফিফা প্রধান বলেন, এর ফলে সমর্থকেরা আরও বেশি আনন্দ পাবেন, ‘বিশ্বের সব প্রান্তের সমর্থকেরা এ যুগান্তকারী পরিবর্তন থেকে অফুরন্ত সুবিধা পাবেন। কারণ, এটি তাদের নিজ নিজ দেশের ফুটবলকে পুরোপুরি বদলে দেবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফিফার ক্ষমতায় পরিবর্তনের ডাক, ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ালেন ২ জন

ফিফার ক্ষমতায় পরিবর্তনের ডাক, ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ালেন ২ জন

ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে ফিফা নির্বাচনে জাপানের কোজো তাশিমা

ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হিসেবে ফিফা নির্বাচনে জাপানের কোজো তাশিমা

ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন প্রধান

ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন প্রধান

‘ব্ল্যাটারের চেয়েও খারাপ ইনফান্তিনো’

‘ব্ল্যাটারের চেয়েও খারাপ ইনফান্তিনো’

ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর বড় অর্জন

ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর বড় অর্জন

বড় দলগুলোকে সুবিধা দিতে বিশ্বকাপের নিয়ম বদলাল ফিফা

বড় দলগুলোকে সুবিধা দিতে বিশ্বকাপের নিয়ম বদলাল ফিফা

আরও পড়ুন

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

আইসিসির মোট সম্পত্তির পরিমাণ কত?

আইসিসির মোট সম্পত্তির পরিমাণ কত?

নাহিদের পর ছিটকে গেলেন হাসানও, নেপথ্যে বিসিবির ‘অবহেলা’

নাহিদের পর ছিটকে গেলেন হাসানও, নেপথ্যে বিসিবির ‘অবহেলা’

২০২৭ এশিয়া কাপের আগে পাকিস্তান-শ্রীলংকাকে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দিল বিসিবি

পাকিস্তান-শ্রীলংকাকে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দিল বিসিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম