Logo
Logo
×
   

Advertisement

খেলা

মিরাজকে সরিয়ে নেতৃত্বে কেন লিটন, ব্যাখ্যা দিলেন তামিম

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০১:৫০ পিএম

মিরাজকে সরিয়ে নেতৃত্বে কেন লিটন, ব্যাখ্যা দিলেন তামিম

মিরাজের বদলে ওয়ানডে নেতৃত্বে লিটন। সংগৃহীত ছবি

Advertisement

ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের পরিবর্তে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। কেন এই অধিনায়ক পরিবর্তন—বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিয়েছেন 

তামিম ইকবাল জানিয়েছেন, তিন সংস্করণে তিন অধিনায়কের বদলে লাল ও সাদা বলে দুই অধিনায়কের মডেলে যেতে চায় বোর্ড। তাই টেস্টে নাজমুল হোসেন শান্ত এবং ওয়ানডে-টি-টোয়েন্টিতে লিটন নেতৃত্ব দেবেন।

বিসিবি সভাপতি বলেন, দায়িত্ব পরিবর্তনের আগে মিরাজের সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি মিরাজের নেতৃত্বের প্রশংসা করে বলেন, শেষ পাঁচ ওয়ানডে সিরিজের চারটিতেই জিতেছে বাংলাদেশ। তবে দলের স্বার্থে এবং মিরাজের ব্যাটিংয়ে আরও উন্নতির সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ভবিষ্যতে মিরাজ আবারও অধিনায়ক হওয়ার সুযোগ পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

লিটনকে দায়িত্ব দেওয়ার কারণ হিসেবে তামিম বলেন, টি-টোয়েন্টিতে তার নেতৃত্ব, ক্রিকেট-ভাবনা ও পরিকল্পনায় বোর্ড মুগ্ধ। সবকিছু বিবেচনা করেই তাকে এখন থেকে সাদা বলের দুই সংস্করণের অধিনায়ক করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম