Logo
Logo
×

Advertisement

খেলা

গুঞ্জনের মাঝেই সোমবার রিয়ালে ফিরছেন ভিনিসিয়ুস

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০২:৩০ এএম

গুঞ্জনের মাঝেই সোমবার রিয়ালে ফিরছেন ভিনিসিয়ুস

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: সংগৃহীত

Advertisement

রিয়াল মাদ্রিদে চুক্তি নবায়ন নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হতেই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভিড়াতে জোর তৎপরতা শুরু করেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। ২০২৭ সালে চুক্তি শেষ হতে যাওয়া এই উইঙ্গারকে লন্ডনে উড়িয়ে আনতে প্রথাগত বেতন কাঠামো ভেঙে বিপুল অর্থ বিনিয়োগেও পিছপা হচ্ছে না গানার্স কর্তৃপক্ষ।

ইমেজ রাইটস ও চুক্তিগত সুযোগ-সুবিধা বাড়িয়ে বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে অবিশ্বাস্য এক প্রস্তাবে প্রলুব্ধ করতে চায় উত্তর লন্ডনের ক্লাবটি। তবে এই গুঞ্জনের আবহেই রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফেরা জোসে মরিনহো জানিয়ে দিয়েছেন—লম্বা বিরতি শেষে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন তার এই পোস্টার বয়। 

বিশ্বকাপ পরবর্তী লম্বা ছুটি শেষে দলের তারকাদের ফেরত পাওয়া প্রসঙ্গে রিয়াল বস বলেন, ‘সবাইকে একসঙ্গে না পাওয়াটা চিন্তার বিষয়। আমি অন্তত তিন সপ্তাহ পূর্ণ স্কোয়াড নিয়ে কাজ করতে চেয়েছিলাম, যা সম্ভব হচ্ছে না। সোমবারই (৩ আগস্ট) ভিনি জুনিয়র, ব্রাহিম ও বার্নার্দো দলে যোগ দিচ্ছে। বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল খেলা ফুটবলাররাও ধীরে ধীরে চলে আসবে।’ 

এদিকে, রিয়ালের দায়িত্ব নেয়ার পর নিজের প্রথম প্রস্তুতি ম্যাচে ফিওরেন্তিনার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মরিনহোর দল। এনদ্রিক ও একাডেমির তরুণ ফুটবলার আলেক্সিস সিরিয়ার গোলে শুরুতে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও রবের্তো পিকোলি ও মোইসে কিনের গোলে সমতায় ফেরে ইতালিয়ান ক্লাবটি। 

ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে মরিনহো বলেন, ‘দলকে আজ তিনটি আলাদা রূপে দেখেছি—সতেজ, ক্লান্ত এবং মারাত্মক ক্লান্ত। প্রথমার্ধে দল দুর্দান্ত খেলেছে, ব্যবধান আরও বড় হতে পারত। তবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের শারীরিক শক্তির সামনে আমাদের অনভিজ্ঞ তরুণেরা কিছুটা ভুগেছে। তবুও মারাত্মক ক্লান্ত অবস্থাতেও দল যেভাবে খেলায় নিয়ন্ত্রণ ধরে রেখেছিল, তা সত্যিই প্রশংসনীয়।’ 

নতুন সাইনিং ডেনজেল ডামফ্রিস ও ব্রাজিলিয়ান বিস্ময় বালক এনদ্রিকের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট এই পর্তুগিজ। মাত্র তিন দিনের অনুশীলনের পর ৭০ মিনিটেরও বেশি সময় ধরে তাদের পারফরম্যান্সকে ক্লাবের প্রতি নিবেদনের প্রমাণ হিসেবে দেখছেন তিনি। 

সূত্র: গোল ডটকম 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা

এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা

বার্সেলোনার বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে রিয়াল, উয়েফার হাতে বিপুল নথি

বার্সেলোনার বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে রিয়াল, উয়েফার হাতে বিপুল নথি

রিয়াল মাদ্রিদ সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, ডাকল আদালত

রিয়াল মাদ্রিদ সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, ডাকল আদালত

মেসি-নেইমারের পর ব্রাজিল-আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কারা পরবেন?

মেসি-নেইমারের পর ব্রাজিল-আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কারা পরবেন?

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

ভালভার্দেকে ফাউলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে মরিনিও

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

আতলেতিকো ম্যাচের রেফারিংকে ‘লজ্জাজনক’ বললো রিয়াল মাদ্রিদ টিভি

আরও পড়ুন

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সেরা ১০ জাদুকরি মুহূর্ত

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সেরা ১০ জাদুকরি মুহূর্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম