Logo
Logo
×
   

Advertisement

খেলা

কোহলি-আনুশকার মন্দির দর্শন নিয়ে সমালোচকদের জবাব দিলেন মোহাম্মদ শামি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০২:৫০ পিএম

কোহলি-আনুশকার মন্দির দর্শন নিয়ে সমালোচকদের জবাব দিলেন মোহাম্মদ শামি

সংগৃহীত

Advertisement

স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে বিরাট কোহলির ঘন ঘন আধ্যাত্মিক গুরুর কাছে যাওয়া নিয়ে সমালোচনা হচ্ছিল। এবার সাবেক ভারত অধিনায়কের পাশে দাঁড়ালেন মোহাম্মদ শামি।

বৃন্দাবনে আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের কাছে প্রায়ই যান কোহলি ও আনুশকা। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরও সেখানে গিয়েছিলেন তারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলি ও আনুশকার মন্দির দর্শন নিয়ে প্রশ্ন করা হয় শামিকে। জবাবে তিনি বলেন, কোহলি সবসময়ই তার বিশ্বাস নিয়ে আন্তরিক।

টাইমস নাউকে শামি বলেন, ‘এটা ভালো বিষয়। এটা হঠাৎ হয়নি। তিনি অনেক প্যাশনেট, নিজের বিষয়ে খুব নির্দিষ্ট এবং সময় দেন, একটা নিয়ম মেনে চলেন।’

কারও বিশ্বাস নিয়ে সমালোচনা করাদেরও একহাত নেন শামি। তিনি বলেন, ‘মহারাজের ব্যাপারে কারও আঙুল তোলার বা আপত্তি করার দরকার নেই। কোনো কিছুতে বিশ্বাস করলে সেটাকে গুরুত্ব দেওয়াই উচিত।’

আনুশকার প্রভাবে কোহলি আধ্যাত্মিক পথে এগিয়েছেন কি না, এই প্রশ্নেও কোনো সমস্যা দেখেন না শামি। তিনি বলেন, ‘দুজন যদি জুটি বাধেন আর একজনের কথায় যদি আরেকজন এটা করেও থাকেন, তাহলে কারও সমস্যা কোথায়? আমি বুঝি না।’

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারে ভারত। সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দেখা যাবে কোহলিকে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম