Logo
Logo
×

Advertisement

খেলা

রেকর্ড ট্রান্সফারে গিমাইরেসকে দলে নিল আর্সেনাল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০১:১৮ এএম

রেকর্ড ট্রান্সফারে গিমাইরেসকে দলে নিল আর্সেনাল

Advertisement

মাঝমাঠের শক্তি বাড়াতে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমাইরেসকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে আর্সেনাল। নিউক্যাসল ইউনাইটেড থেকে ২৮ বছর বয়সি এই মিডফিল্ডারকে চার বছরের চুক্তিতে নিয়েছে লন্ডনের ক্লাবটি। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) এক বিবৃতিতে গিমাইরেসকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে আর্সেনাল। তবে দলবদলের আর্থিক শর্ত প্রকাশ করেনি তারা। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এই ট্রান্সফারের জন্য আর্সেনালের খরচ হয়েছে প্রায় ৭৫ মিলিয়ন পাউন্ড।

নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গিমাইরেস। তিনি বলেন, ‘আমি দারুণ অনুভব করছি এবং এই সুযোগ পেয়ে খুবই খুশি। আন্দ্রেয়া বের্তা ও মিকেল আর্তেতার সঙ্গে প্রথমবার কথা বলার পর থেকেই আমি রোমাঞ্চিত ছিলাম। আমার ভেতর থেকে মনে হচ্ছিল, জীবনে আমার নতুন একটি চ্যালেঞ্জ দরকার। আর আমি বিশ্বাস করি, আর্সেনালের হয়ে খেলা হবে দারুণ এক চ্যালেঞ্জ।’

নিজের প্রতিশ্রুতির কথাও জানিয়েছেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। তার ভাষায়, ‘আমি আপনাদের সঙ্গে যোগ দিতে খুবই উচ্ছ্বসিত। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব, এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আমি আপনাদের যোদ্ধা এবং কখনো হাল ছাড়ব না। আশা করি, আমরা একসঙ্গে অনেক সুন্দর স্মৃতি তৈরি করতে পারব।’

গিমাইরেসকে ধরে রাখতে শুরুতে সর্বোচ্চ চেষ্টা করেছিল নিউক্যাসল। ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ আরও দুই বছর বাকি ছিল এবং সেটি আরও এক বছর বাড়ানোর সুযোগও ছিল। তবে নতুন চ্যালেঞ্জ গ্রহণের ইচ্ছাই শেষ পর্যন্ত তাকে ক্লাব ছাড়ার সিদ্ধান্তে পৌঁছে দেয়।

গিমাইরেসকে দলে নিতে আর্সেনালের প্রথম প্রস্তাব অবশ্য প্রত্যাখ্যান করেছিল নিউক্যাসল। পরে আলোচনার মাধ্যমে দুই ক্লাব ৭৫ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে সমঝোতায় পৌঁছায়। সেই অর্থ পরিশোধের পরই দলবদলটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করে আর্সেনাল।

নিউক্যাসলের দাবি, ২৮ বছর বা তার বেশি বয়সি কোনো ফুটবলারকে বিক্রি করে পাওয়া ট্রান্সফার ফির হিসাবে গিমাইরেসের দলবদল বিশ্বে শীর্ষ ১০-এর মধ্যে রয়েছে। একই সঙ্গে খেলোয়াড়ের বয়স ও পজিশন বিবেচনায় এটিকে নিউক্যাসলের ইতিহাসের রেকর্ড ট্রান্সফার ফি হিসেবেও উল্লেখ করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চ্যাম্পিয়নদের বধ্যভূমিতে শেষ আর্সেনালের অপরাজেয় যাত্রা

চ্যাম্পিয়নদের বধ্যভূমিতে শেষ আর্সেনালের অপরাজেয় যাত্রা

আর্সেনাল সমর্থকদের সুখবর দিলেন কোচ

আর্সেনাল সমর্থকদের সুখবর দিলেন কোচ

দ্বিতীয় ম্যাচডেতে ইংলিশ প্রিমিয়ার লিগের দাপট

চ্যাম্পিয়ন্স লিগ দ্বিতীয় ম্যাচডেতে ইংলিশ প্রিমিয়ার লিগের দাপট

মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুল, পিএসজি ও আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগ মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুল, পিএসজি ও আর্সেনাল

সাকার গোলে মাইলফলকের ম্যাচে দারুণ জয় আর্সেনালের

সাকার গোলে মাইলফলকের ম্যাচে দারুণ জয় আর্সেনালের

আর্সেনালে যেতে রাজি আলভারেজ

আর্সেনালে যেতে রাজি আলভারেজ

আরও পড়ুন

মেসির বিদায়ী ম্যাচে যারা আছেন একাদশে

মেসির বিদায়ী ম্যাচে যারা আছেন একাদশে

‘এই জার্সিটাই ছিল আমার জীবন’, বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

‘এই জার্সিটাই ছিল আমার জীবন’, বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম