Logo
Logo
×
   

খেলা

সাকিব এখন পঁচে যাওয়া মানুষ: ডা. জাহেদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০১:৫৪ পিএম

সাকিব এখন পঁচে যাওয়া মানুষ: ডা. জাহেদ

সংগৃহীত

খেলোয়াড়ি জীবন এখনো শেষ হয়নি, তবে সাকিব আল হাসান এখনই পুরো মাত্রায় মনোযোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে। সে কারণে তাকে নষ্ট পঁচে যাওয়া মানুষ বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন। যে শেখ হাসিনার সঙ্গে এলাইনড হয় এবং এখনও আছে, সে নষ্ট পচে যাওয়া মানুষ।’

সাকিব সম্প্রতি জানিয়েছেন, ২ বছর ধরে দেশের বাইরে আছেন তিনি, বিষয়টা তার জন্য শাস্তিস্বরূপ বিষয়। এছাড়াও একাধিক সাক্ষাৎকার দিয়েছেন তিনি, যেখানে উঠে এসেছে একাধিক রাজনৈতিক বক্তব্য। এ প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, ‘তিনি এসব ফালতু কথা বলেন সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য।’

তিনি আরও যোগ করেন, ‘শুধু সাকিব আল হাসান নন, শেখ হাসিনাও বাংলাদেশে এলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে আসবেন এবং পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় যাবেন। বিচারিক প্রক্রিয়ায় তারা পূর্ণ অধিকার ভোগ করবেন। এরপর আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটি সবাইকে মেনে নিতে হবে।’

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, ‘এটি ফ্যাসিস্ট আমল নয়, গণতান্ত্রিক রাষ্ট্র। নিশ্চিতভাবে সবচেয়ে বীভৎস অপরাধীও সেটি সাকিব আল হাসান কিংবা হাসিনা যেই হোক, যা যা নাগরিক ও সাংবিধানিক অধিকার, সেগুলো পাবেন।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .